• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Headline
১৮০০ কোটি টাকা ব্যয়েও মশা নির্মূল হয়নি: সিটি করপোরেশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন হাসিনার তৎপরতা: দিল্লির কূটনৈতিক অস্বস্তির কারণ ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতের এক পরিবার ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি কয়েদি: ভেঙে পড়ার মুখে দেশের কারা অবকাঠামো বিজ্ঞাপন সরিয়ে নিতে শাহরুখ, অজয়, টাইগারকে নোটিশ আমদানি নির্ভরতার বিপরীতে ভূগর্ভস্থ অনুসন্ধান: গ্যাস সংকটে ত্রিমাত্রিক জরিপ ও আধুনিক রিগেই টেকসই সমাধান গ্যাস-বিদ্যুৎ বিভ্রাটে থমকে শিল্পচাকা: ঝুঁকিতে দেশের রপ্তানি বাণিজ্য নবায়নের মুখে তিন প্রধান ব্যান্ডের লাইসেন্স ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠন করছে সরকার : রিজভী নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে: তথ্য উপদেষ্টা

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

জেলার সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।

আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলায় সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পিকআপটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত ৬ জনকে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে রাঙামাটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বাসসকে জানান, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে নিয়ে আসা ৬ জনের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেনমেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শোভা চাকমা (৫২) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫)। গুরুতর আহতরা হলেন, জ্ঞান বিকাশ চাকমা (৫০) এবং সুমন চাকমা (৪৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি কোতয়ালী থানার মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বাসসকে জানান, আজ সকালে রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রাঙামাটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category