• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline
বার্ড উইল সিং টুমরো পশ্চিমবঙ্গের মসনদে শুভেন্দু অধিকারী: শনিবার শপথ ব্রিগেডে ভর্তুকির মরণফাঁদ ও ৬৮ বিদ্যুৎকেন্দ্র: ‘গলার কাঁটা’ সরাতে বিদ্যুৎ বিভাগের কূটনৈতিক অপারেশন শব্দের গতির ২৫ গুণ বেগে ছুটবে তুরস্কের নতুন আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র ‘ইয়িলদিরিমহান’ দেশের পথে ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ, শনিবার পৌঁছাবে ঢাকায় নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ: গণমাধ্যমে কথা বলায় নারী চিকিৎসককে গণধর্ষণ ও হত্যার হুমকি গণ-অভ্যুত্থান নয়, হাসনাত-সারজিসের চাওয়া ছিল আওয়ামী লীগের টিকে থাকা: রাশেদ খান পশ্চিমবঙ্গে নজিরবিহীন রাজনৈতিক অচলাবস্থা: বিধানসভা বিলুপ্ত, মমতার সামনে বিকল্প কী? ট্রাম্প প্রশাসনের বড় ধাক্কা: ১০ শতাংশ বৈশ্বিক শুল্ককে ‘অবৈধ’ ঘোষণা মার্কিন আদালতের সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি: ব্যাংককে ১৫ দিনের ক্যাম্পে বাংলাদেশ নারী ফুটবল দল

রাজশাহীতে টানা ১৩ দিন এলাকাভিত্তিক বিদ্যুৎ বিভ্রাটের সময়সূচি

রাজশাহী প্রতিনিধি / ৬ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজ শুরু করতে যাচ্ছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। এই উন্নয়নকাজের অংশ হিসেবে আগামী ১০ মে (রবিবার) থেকে পরবর্তী ১৩ দিন নির্দিষ্ট কিছু এলাকায় প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকো রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎ লাইনের সংলগ্ন গাছের শাখা-প্রশাখা কাটার জন্য প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।

গ্রাহকদের সুবিধার্থে নিচে তারিখ অনুযায়ী আক্রান্ত এলাকার তালিকা দেওয়া হলো:

  • ১০ মে (রবিবার): দেওয়ানপাড়া ফিডারের আওতায় দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড়।

  • ১১ মে (সোমবার): রাবি স্টেশন ফিডারের আওতায় জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া।

  • ১২ মে (মঙ্গলবার): সুগারমিল ফিডারের আওতায় কাটাখালি বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রুপসিডাঙ্গা, হরিয়ান বাজার, সুগারমিল, মৃধাপাড়া, তেঁতুল তলা ও বাইপাস।

  • ১৩ মে (বুধবার): দেওয়ানপাড়া ফিডারের আওতায় গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া ও শ্যামপুর পানিশোধনাগার।

  • ১৪ মে (বৃহস্পতিবার): কড়াইতলা ফিডারের আওতায় কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া ও উৎস ব্লক ফ্যাক্টরি।

  • ১৬ মে (শনিবার): বনগ্রাম ফিডারের আওতায় হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া।

  • ১৭ মে (রবিবার): কাটাখালী ওভারহেড ফিডারের আওতায় বাংলা ট্রাক, পাহারপুর, কাপাসিয়া তালুকদার/সরদারপাড়া।

  • ১৮ মে (সোমবার): কাপাসিয়া ফিডারের আওতায় কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া, সমসাদিপুর, মিরকামারী, কাপাসিয়া পশ্চিমপাড়া ও পাক ইসলামপুর।

  • ১৯ মে (মঙ্গলবার): বনগ্রাম ফিডারের আওতায় কিসমত কুখন্ডি, কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড়।

  • ২০ মে (বুধবার): কাটাখালী ওভারহেড ফিডারের আওতায় কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ ও কাটাখালী পৌরসভা।

  • ২১ মে (বৃহস্পতিবার): কাপাসিয়া ফিডারের আওতায় কাপাসিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া ও ভাংড়া।

  • ২৩ মে (শনিবার): বিহাস ফিডারের আওতায় মাসকাটাদিঘী, কাটাখালী বাজার, বিহাস, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস।

  • ২৪ মে (রবিবার): পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন এলাকা।

সাময়িক এই অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। এলাকাভিত্তিক এই সূচি অনুযায়ী প্রয়োজনীয় কাজ আগেভাগে গুছিয়ে রাখার জন্য গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category