• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

রেমিট্যান্স পাঠানোর আহ্বান বৈধ চ্যানেলে

Reporter Name / ২২৯ Time View
Update : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

স্মার্ট বাংলাদেশ গড়তে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান। মালয়েশিয়ার জোহর রাজ্যের বাতু পাহাতে প্রবাস স্কিম ও বৈধপথে রেমিট্যান্স পাঠানোবিষয়ক প্রচার সভায় প্রবাসীদের এ আহ্বান জানান তিনি।

রোববার বাংলাদেশ হাইকমিশন ও এনবিএল মানি ট্রান্সফার আয়োজিত এ সভায় স্লোগান ছিল-প্রবাস স্কিমে অংশগ্রহণ, দেশে ফিরে সুন্দর জীবন।

প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার বলেন, আপনারা সবাই যে যার অবস্থান থেকে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখছেন। বৈধ ও সঠিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে দেশ উপকৃত হবে এবং উন্নতির দিকে এগিয়ে যাবে।

সিস্টেম এনালিস্ট শামমুদ্দিন এনামের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন এনবিএল মানি ট্রান্সফারের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আলী হায়দার মুর্তুজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category