• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Headline
আজ পাস হচ্ছে নতুন বাজেট যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

লেবানন ছাড়ার আহ্বান সৌদি নাগরিকদের

Reporter Name / ৪০৪ Time View
Update : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

সৌদি নাগরিকদের অবিলম্বে লেবাননের ভূখণ্ড ছাড়ার আহ্বান জানিয়েছে সৌদি দূতাবাস। লেবাননে তাদের চলাফেরার ওপর নিষেধাজ্ঞা মেনে চলার নির্দেশনা দিয়েছে। দেশটির সশস্ত্র সংঘাতময় এলাকার কাছাকাছি না যেতে নাগরিকদের সতর্ক করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

লেবাননে অবস্থিত সৌদি দূতাবাস মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ বিবৃতিটি পোস্ট করা হয়। এতে বলা হয়েছে, সৌদি নাগরিকদের লেবাননে চলাফেরার ওপর নিষেধাজ্ঞা মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে। তবে কোন কোন এলাকায় চলাফেরা নিষিদ্ধ তা এখনও নির্দিষ্ট করে দেয়নি।

বিবৃতি অনুযায়ী, সৌদি নাগরিকদের যেকোনো জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য দূতাবাস কয়েকটি ফোন নম্বরও দিয়েছে।

এর আগে ১ আগস্ট লেবাননের জন্য ভ্রমণনীতি আপডেট করে যুক্তরাজ্য। লন্ডন জানায়, অতিপ্রয়োজন না হলে লেবাননের দক্ষিণের আইন এল-হিলওয়েহ শিবিরের কাছে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

শিবিরের নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, শিবিরে প্রয়াত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের রাজনৈতিক দল- ফাতাহ এবং কট্টর উগ্রপন্থিদের মধ্যে ২৯ জুলাই শুরু হওয়া লড়াইয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই জঙ্গি।

ফিলিস্তিনের শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা অনুসারে, আইন এল-হিলওয়েহ লেবাননের ১২টি ফিলিস্তিনি শিবিরের মধ্যে সবচেয়ে বড়। লেবাননে অবস্থানরত আড়াই লাখ ফিলিস্তিনি শরণার্থীর মধ্যে অন্তত ৮০ হাজারের বসবাস এ শিবিরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category