• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Headline
সরকারের বড় সাফল্য স্বাস্থ্য খাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী উচ্চশিক্ষার আড়ালে নীরব মেধাপাচার: বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা জ্বালানির দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী তৃণমূলের আধিপত্য বিস্তারে মুখোমুখি বিএনপি ও জামায়াত হাসপাতাল ঘুরতে ঘুরতে চলেই গেল ছোট্ট তনুশ্রী বেরিয়ে এলো অপ্রতিম হত্যার আসল কারণ আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি নজরুল ৪ ও প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ইট’স অ্যান অর্ডার ‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম

শিক্ষকরা দাবি আদায়ে সড়কে শুয়ে আছেন

Reporter Name / ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে প্রেরিত এমপিও নীতিমালা ২৪ ঘণ্টার মধ্যে অনুমোদনের দাবিতে যমুনা ঘেরাও করতে যাওয়ার সময় আন্দোলনকারী শিক্ষকদের আটকে দিয়েছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষকরা যমুনার অভিমুখে যাওয়ার সময় কদম ফোয়ারার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

এ সময় আন্দোলনকারী শিক্ষকদের কয়েকজন সড়কে বসে ও কজন শুয়ে পড়েন। দাবি আদায়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় তারা বলেন, আমাদের দাবি যৌক্তিক। ২৫ দিন ধরে আমরা প্রেস ক্লাবের সামনে তৃতীয় দফায় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছি। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরে যাব না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category