• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Headline
ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না, কোনো সম্ভাবনাই নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা যেখানে যাই কাস্টমস-এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ফের পাঁচ দিনের রিমান্ডে সকল গণতান্ত্রিক দলকে নিয়ে আ. লীগের সন্ত্রাস প্রতিহত করবে সরকার: হুইপ দুলু নিরাপত্তা জোরদারে ৩৮ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন জ্বালানি খাতে রদবদল, তিন কোম্পানিতে নতুন এমডি মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী সমন্বিত উদ্যোগে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করা হবে : পানিসম্পদ মন্ত্রী

সমন্বিত উদ্যোগে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করা হবে : পানিসম্পদ মন্ত্রী

Reporter Name / ১ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সমন্বিত উদ্যোগের মাধ্যমে যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, ভবদহের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি প্রকল্পের পাশাপাশি স্বল্পমেয়াদি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। আগামী জুনের মধ্যে চলমান ৮১ কিলোমিটার খাল পুনঃখননের কাজ শেষ হলে পরিস্থিতির অনেকটা উন্নতি হবে।

শনিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ প্রকল্পের পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি বক্তব্য দেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত সভায় সভাপতিত্ব করেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান অবহিত আছেন। তাঁর নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে এ সমস্যা সমাধানে কাজ করছে।

তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা ও সেচ সমস্যার স্থায়ী সমাধানে সরকার দায়িত্ব নেওয়ার পরপরই পদ্মা ব্যারেজ প্রকল্প গ্রহণ করেছে। একই সঙ্গে মাথাভাঙ্গা নদীর সঙ্গে ভৈরব নদের সংযোগ স্থাপন করা হবে। তবে এসব দীর্ঘমেয়াদি প্রকল্পের সুফল পেতে কয়েক বছর সময় লাগতে পারে। এ সময়ের মধ্যে এলাকার মানুষ যাতে জলাবদ্ধতার কারণে কৃষি, সেচ ও মৎস্য চাষে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য স্বল্পমেয়াদি প্রকল্পও বাস্তবায়ন করা হচ্ছে।

চলমান কর্মসূচির অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহ এলাকায় ৮১ কিলোমিটার খাল পুনঃখননের কাজ চলছে। আগামী জুনের মধ্যে এ কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি আরও ৪৫ কিলোমিটার খাল খনন করা হচ্ছে। গত অর্থবছরে এসব কাজের অগ্রগতি দৃশ্যমান হওয়ায় স্থানীয় বাসিন্দারা এর সুফল পেয়েছেন। চলতি বছর জলাবদ্ধতা কমেছে এবং অনেক জমিতে চাষাবাদ সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ৮১ কিলোমিটার খাল পুনঃখননের পাশাপাশি ভবদহ এলাকার পানি ভৈরব নদে প্রবাহিত করতে আমডাঙ্গা খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার নদ-নদী ও খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পানিসম্পদ মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের কষ্ট লাঘবে বর্তমান ও আগামী অর্থবছরের মধ্যে বাকি কাজগুলো শেষ করার চেষ্টা চলছে। ভবদহ এলাকার প্রায় ৯ লাখ মানুষকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্ত করাই সরকারের লক্ষ্য।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে স্থানীয়দের অনেকে টিআরএম বা জোয়ারাধার প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। তবে বৃহত্তর যশোরের চার জেলার জলাবদ্ধতা নিরসন ও সেচ এলাকা উন্নয়নে বিএডিসির নেওয়া ৩০০ কোটি টাকার প্রকল্পটি টিআরএমের বিকল্প নয়; বরং টিআরএম বাস্তবায়নে সহায়ক হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভবদহ এলাকার পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিয়মিত খোঁজখবর নেন। তাঁর নির্দেশনায় আগামী এক থেকে দুই বছরের মধ্যে পুরো এলাকাকে চাষাবাদের আওতায় আনার চেষ্টা চলছে।

সভায় যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলী, কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খান, পানিসম্পদ ও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা সভায় বক্তব্য দেন।

সভা শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পানিসম্পদ, কৃষি ও আইনমন্ত্রীকে সঙ্গে নিয়ে জলাবদ্ধ ভবদহ এলাকা পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category