• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
Headline
প্রশাসনে রদবদল: (৪ অক্টোবর-২২ অক্টোবর, ২০২৬ পর্যন্ত ) ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন: আখতার ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান মাকসুদ কামাল-জাফর ইকবালসহ পাঁচজনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সাগর-রুনি হত্যা মামলায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩১ অক্টোবর

সাধারণ ক্ষমার ঘোষণা কুয়েতে অবৈধ প্রবাসীদের জন্য

Reporter Name / ২৪৮ Time View
Update : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

কুয়েতে রমজান মাস এবং আমির শেখ মিশাল আল-আহমাদ সরকারের শাসনভার গ্রহণ করায় চলতি মাসের ১৭ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত আকামা আইন লঙ্ঘনকারী অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় আল রাই ও আল যেরিদাসহ একাধিক গণমাধ্যমে সাধারণ ক্ষমার সংবাদ প্রকাশ করে।

সংবাদে উল্লেখ করা হয়েছে, সাধারণ ক্ষমার তিন মাসের মধ্যে অবৈধ প্রবাসীরা কোনো ধরনের জেলজরিমানা ছাড়া নিজ দেশে যেতে পারবে।  চাইলে পুনরায় নতুন ভিসা নিয়ে প্রবেশ করতে পারবে। আবার নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জরিমানা পরিশোধ করে চাইলে বৈধ হয়ে আকামা নবায়ন করার সুযোগ পাবে।

তবে যদি কারও বিরুদ্ধে ফৌজদারি কোনো অভিযোগ থাকে, তা হলে তাকে নির্ধারিত অফিসে যোগাযোগ করে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করতে পারবে কিনা সেটি নিশ্চিত হতে হবে।

সাধারণ ক্ষমার নির্দিষ্ট সময়সীমার মধ্যে যেসব অবৈধ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ হারাবে এবং কুয়েত ত্যাগ করবে না, তাদের কালো তালিকাভুক্ত করা হবে এবং আইনানুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে ২০২০ সালের এপ্রিল মাসে করোনাকালীন সাধারণ ক্ষমার সুযোগ দেওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category