• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Headline
গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে মালিকদের প্রস্তাব নাকচ শ্রমিকপক্ষের সৈনিকদের মূল বেতন ১৩৮ শতাংশ বৃদ্ধি, সশস্ত্র বাহিনীতে নতুন পে-স্কেল জারি দুর্বল ব্যাংকে আটকা জ্বালানি খাতের তিন রাষ্ট্রায়ত্ত কোম্পানির ২ হাজার ৬০০ কোটি টাকা পুরোনো স্বর্ণ বিক্রিতে লোকসান ৪৫ শতাংশ পাঁচ বছরে আক্রান্তের হার দ্বিগুণ: দেশে নতুন এইচআইভি পজিটিভদের মধ্যে বাড়ছে শিক্ষার্থী সোশ্যাল মিডিয়া ম্যানার্স-০১ সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ: বিনিয়োগের দুয়ার খুলছে বেসরকারি খাতের জন্য বিএনপিতে ফেরার আবেদন করিনি, ইচ্ছাও নেই: রুমিন ফারহানা

সোশ্যাল মিডিয়া ম্যানার্স-০১

বাদল সৈয়দ / ৫ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

যে ১০ ধরনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা উচিত নয়

১) নবদম্পতির ছবি বা ভিডিও তাঁরা পোস্ট করার আগে অন্য কেউ পোস্ট করা উচিত নয়। এ ব্যাপারে তাঁদের সিদ্ধান্ত কী, আমরা জানি না।
২) আরও একটি কারণে তাঁদের ছবি পোস্ট করা উচিত নয়। কারণ এ আনন্দ তাঁদের প্রথম শেয়ার করতে দেওয়া উচিত।
৩) বাসায় অতিথি এলে তাঁর ছবি বা ভিডিও অনুমতি ছাড়া পোস্ট না করাই ভালো।
৪) কারও শিশু সন্তানের ছবি বা ভিডিও বাবা-মায়ের অনুমতি ছাড়া পোস্ট করা ঠিক নয়।
৫) কারো ছবি বা ভিডিও অনুমতি ছাড়া পোস্ট করা শোভন নয়। বিশেষ করে মহিলাদের।
৬) টেবিলভর্তি খাবার সোশ্যাল মিডিয়ায় তুলে না ধরাই ভালো। আমাদের চারপাশে এমন অনেকেই আছেন, যাঁদের পক্ষে দুবেলা ভালো খাবার জোগাড় করাও কঠিন।
৭) রোগীর ছবি বা ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ খুব বড় ধরনের অন্যায়। এতে তাঁর সম্মান, ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদার প্রশ্ন জড়িত।
৮) কাউকে সাহায্য করার ছবি বা ভিডিও অনুমতি ছাড়া পোস্ট করা ঠিক নয়; তাঁর সম্মান রক্ষা করাও সাহায্যের অংশ।
৯) অনুমতি ছাড়া কারও বাড়ির ভেতরের ছবি বা ভিডিও প্রকাশ করাও বিব্রতকর।
১০) পরিবারের অনুমতি ছাড়া লাশের ছবি তাঁদের বুকে শেলের মতো লাগতে পারে।
হঠাৎ এ পর্ব মাথায় এলো কেন?
এক নবদম্পতির সিদ্ধান্ত ছিল বিয়ের ছবি তাঁরা পোস্ট করবেন না। এগুলো ব্যক্তিগত থাকবে।
একজন অতিথি অনুমতি ছাড়া ছবি পোস্ট করে দিলেন। দম্পতির ব্যক্তিগত সিদ্ধান্ত মুহূর্তে পাবলিক হয়ে গেল।
হয়তো ব্যাপারটি বড় মনে হচ্ছে না। আসলে অনেক বড়। প্রাইভেসির দাম দুনিয়ার সব হীরার সম্মিলিত দামের চাইতে বেশি।

#আসুন মায়া ছড়াই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category