• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Headline
*ছেলের জন্য পাত্রী: ১০টি পরামর্শ ও ১টি মিলিয়ন ডলারের প্রশ্ন* পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি, দায়িত্ব পালন করবেন স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকারের জন্য বিশেষ প্রটোকল গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল লন্ডনের হোটেলে অতিরিক্ত মদ্যপানে সৌদি রাজপুত্রের মৃত্যু ২৪ ঘণ্টার কম সময়ে ট্রাম্প যেভাবে উল্টে দিলেন সৌদি পরমাণু চুক্তি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, অপরাধ বেড়েছে: জামায়াত আমির ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশে অস্ত্রোপচারে শিশু জন্ম আশঙ্কাজনকভাবে বৃদ্ধির তথ্য তীব্র গ্যাস সংকটে বন্ধের মুখে দেশের শত শত কারখানা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পিটার হাসের রাস্তা বন্ধ নিয়ে কোনো আলোচনা হয়নি: মার্কিন দূতাবাস

Reporter Name / ৩৫৬ Time View
Update : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকে ২৮ অক্টোবর রাস্তা বন্ধ সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

রোববার (২২ অক্টোবর) রাতে গণামাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস।

এর আগে বিকেলে সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পিটার হাসের সঙ্গে আলোচনার বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, দুর্গাপূজায় নিরাপত্তাসহ অনেক বিষয়ে রাষ্ট্রদূত কথা বলেছেন। পিটার হাস জানতে চেয়েছেন, ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচির কারণে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে কিনা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কী কী বলেছেন, তা–ও সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

পরে রাতে মার্কিন দূতাবাস থেকে পাঠানো খুদে বার্তায় বলা হয়েছে, ‘আজ  (২২ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠকে ২৮ অক্টোবর ঢাকায় রাস্তা বন্ধের বিষয়ে আলোচনা হয়নি। পিটার হাস শান্তিপূর্ণ বিক্ষোভ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় বাধাহীনভাবে জনগণের অংশগ্রহণের গুরুত্ব ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category