• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Headline
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশায় নম্বর প্লেট ও কিউআর কোড আনার পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজারের বেশি অর্থনীতির ভিত্তি গড়েছিলেন সাইফুর রহমান: রিজভী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের দাবি এমপি মারদিয়ার পাটওয়ারীর পর এবার আসিফ মাহমুদের ভোটার এলাকা পরিবর্তন

হৃদরোগে ৩ বাংলাদেশির মৃত্যু দক্ষিণ আফ্রিকায়

Reporter Name / ৫৩৩ Time View
Update : বুধবার, ২২ মার্চ, ২০২৩

দক্ষিণ আফ্রিকার ফ্রি-স্টেট প্রদেশের ভেলকমের বোচাবিলো শহরে শাহাদাত হোসেন ফয়সাল নামে এক বাংলাদেশি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

প্রতিবেশি আব্দুল রাজ্জাক জসিম জানান, কয়েকজন স্থানীয় বাংলাদেশি সহ ফয়সাল বোচাবিলো শহরের জিল্লুর রহমানের হোটেলে খাবার খেতে টেবিলে বসেন। সেখানে সবার সঙ্গে কথা বলা অবস্থায় হঠাৎ (খাবার খাওয়ার পূর্ব মুহূর্তে) ফয়সালের বুকে ব্যথা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সহযোগীরা দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মরহুম শাহাদাত হোসেন ফয়সাল নোয়াখালী জেলার কবির হাট উপজেলার ফতেহ পুরের শামসুল হক দুলালের ছেলে।

এদিকে দেশটির নর্থ ওয়েস্ট প্রদেশের ভেন্ডর্সড্রপ এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে আমিরুল ইসলাম নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

আমিরুল ইসলাম রাস্তার মধ্যে হঠাৎ পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয় বাংলাদেশিরা নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি মেহেরপুর জেলার বাসিন্দা।

এছাড়া দেশটির নর্থওয়েস্ট প্রদেশের জিরাষ্ট এলাকায় মোঃ জায়েদ হোসাইন নামে আরও একজন বাংলাদেশি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মোঃ হোসাইন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা। তিনি জিরাষ্ট এলাকায় দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছিলেন।

এই নিয়ে দেশটিতে তিন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category