• রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
Headline
কোরবানির বর্জ্য না সরানোয় ইজারাদারদের জামানত বাজেয়াপ্ত ও কালো তালিকাভুক্তির সিদ্ধান্ত অপপ্রচারের রাজনীতি এখনো থামেনি, প্রেস ক্লাবে রিজভী ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, তবে দেশজুড়ে বাড়বে ভ্যাপসা গরম দাগনভূঞায় ইসলামী আন্দোলনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হচ্ছেন বাংলাদেশের ৬ শহীদ শান্তিরক্ষী সাত দিনের লম্বা ছুটি শেষে কাল সচল হচ্ছে দেশ তামাকমুক্ত প্রজন্ম গড়তে সরকারের কঠোর অবস্থানের কথা জানালেন প্রধানমন্ত্রী পাহাড়ি জঙ্গল সলিমপুর আর থাকছে না অপরাধীদের কব্জায় ইরাক-ইরানে মার্কিন হস্তক্ষেপকে ‘বোকামি’ বললেন ট্রাম্প বৈশ্বিক বাজারে সোনা ঊর্ধ্বমুখী, বাংলাদেশে দাম স্থির

১০২ বাংলাদেশি গ্রেফতার মালয়েশিয়ায়

Reporter Name / ২১৯ Time View
Update : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ২৪৫ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। সেলাঙ্গর রাজ্যের শাহ আলম সেকশন ২২-এর একটি পণ্য স্টোরেজ গুদামে অভিযান চালিয়ে অভিবাসীদের গ্রেফতার করে অভিবাসন বিভাগ।

২০ থেকে ৫০ বছর বয়সি মোট ২৪৪ পুরুষ এবং একজন বিদেশি নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১০২ বাংলাদেশি, ৬১ নেপালি, ৫৮ ভারতীয়, ২০ পাকিস্তানি, ৩ ইন্দোনেশিয়ান এবং এক শ্রীলংকান নাগরিক রয়েছেন।

সেলাঙ্গর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন সাংবাদিকদের বলেন, গত দুই মাসে অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিবাসন বিভাগের ৯১ কর্মকর্তা ও সদস্যের সমন্বয়ে  ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি) ও ১৫ ধারা এবং সেই সঙ্গে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রেগুলেশন ৩৯(বি) অনুযায়ী এ অভিযান চালানো হয়।

খায়রুল সাংবাদিকদের বলেন, অভিযানের সময় প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, অধিকাংশই অভিবাসীরা পাসের অপব্যবহার, অতিরিক্ত অবস্থান এবং কোনো বৈধ ভ্রমণ নথিপত্র না থাকার অপরাধে জড়িত।

গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী পরীক্ষার জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। যদি বিদেশিরা অপরাধ করেছে বলে নিশ্চিত করা হয়, তা হলে আদালতে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সিমোনিয়াহ ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে তাদের রাখা হবে বলে জানিয়েছেন রাজ্যের ইমিগ্রেশন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category