• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
Headline
তরুণ ডায়াবেটিস রোগীদের নতুন শঙ্কা: প্রতি ৫ জনে ১ জন বিরল ‘মডি’তে আক্রান্ত আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন

২৫২ বাংলাদেশি আটক মালয়েশিয়ায়

Reporter Name / ২২৩ Time View
Update : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

মালয়েশিয়ায় ৪২৫ অভিবাসীকে আটক করেছে দেশটির কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ। বিভিন্ন অপরাধের কারণে তাদের আটক করা হয়।

রাজধানীর কুয়ালালামপুরের চেরাসের তামান কনটের তিনটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। যাদের বয়স ৮ থেকে ৫৪ বছরের মধ্যে।

জানা যায়, ৮০ জন ইমিগ্রেশন অফিসার মোট ৬০০ জন দেশি-বিদেশি নাগরিকের কাগজপত্র চেক করেন এবং এর মধ্য থেকে যাদের কাগজপত্র নেই এমন ৪২৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।  যার মধ্যে ৩৭২ জন পুরুষ এবং ৫৩ জন নারী রয়েছেন। আটকদের মধ্যে বাংলাদেশের ২৫২, মিয়ানমারের ১০৮, ইন্দোনেশিয়ার ৩০, নেপালের ২০, পাকিস্তানের ৭, কম্বোডিয়ার ৬ এবং ফিলিপাইনের ২ জন রয়েছেন।

কুয়ালালামপুর ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক শ্যামসুল বদরিন মহসিন সাংবাদিকদের বলেন, পাস বা পারমিটের অপব্যবহার, অবৈধভাবে পরিচয়পত্র ছাড়াই অবস্থান ও বিভিন্ন অপরাধের কারণে তাদের আটক করা হয়।

আটকদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ এর অধীনে আরও অধিকতর তদন্ত করা হবে বলে যোগ করেন শ্যামসুল বদরিন মহসিন।

তিনি আরও বলেন, আমরা তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেব।  যারা অবৈধভাবে মালয়েশিয়ায় থাকেন এবং এ দেশে অনৈতিক কার্যকলাপ পরিচালনাকারী বিদেশি নাগরিকদের সঙ্গে আপস করব না। এ ছাড়া যারা এ অবৈধ অভিবাসীদের রক্ষা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category