• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

২ হজ প্যাকেজ ঘোষণা বেসরকারি ব্যবস্থাপনায়, খরচ পড়বে কত?

Reporter Name / ২২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ – হাব।

আজ বুধবার রাজধানীর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে হাব। সেখানে এজেন্সি মালিকরা এই ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালে দুটি হজ প্যাকেজ থাকবে। সাধারণ প্যাকেজে খরচ পড়বে ৫ লাখ ২৩ হাজার। আর বিশেষ প্যাকেজের মূল্য ৬ লাখ ৯৯ হাজার টাকা।

এর আগে গত ৩০ অক্টোবর আগামী বছরের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করে সরকার। যেখানে গতবারের চেয়ে খরচ কমানো হয়।

এর মধ্যে সাধারণ প্যাকেজ-১ এর সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আর যারা সাধারণ প্যাকেজ-২ নেবেন, তাদের দিতে হবে সর্বনিম্ন ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

এর আগে ২০২৪ সালে সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হয়েছিল। সেই হিসাবে এবার সাধারণ প্যাকেজে খরচ কমছে ১ লাখ ৫৯৮ টাকা।

তারও আগে ২০২৪ সালে বিশেষ হজ প্যাকেজের খরচ ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

আগামী বছর সরকারিভাবে বিশেষ প্যাকেজ থাকছে না। তবে অতিরিক্ত অর্থ দিয়ে মক্কা ও মদিনার বাড়ি বা হোটেলে ২, ৩ ও ৪ সিটের রুম এবং শর্ট প্যাকেজের সুবিধা গ্রহণ করা যাবে বলা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ওইদিন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সচিবালয়ে নির্বাহী কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে ‘হজ প্যাকেজ-২০২৫’ ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category