• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

৩ কর্মকর্তাসহ পাঁচজনের কারাদণ্ড কৃষি ব্যাংকের

Reporter Name / ৪৫৭ Time View
Update : শুক্রবার, ২৬ মে, ২০২৩

কৃষি ব্যাংকের ৬৩ কোটি টাকা আত্মসাতের মামলায় কৃষি ব্যাংকের সাবেক তিন কর্মকর্তাসহ পাঁচজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক এস এম জিয়াউর রহমান এই আদেশ দেন। এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম।

দণ্ডিত পাঁচ আসামি হলেন কৃষি ব্যাংকের সাভার শাখার তৎকালীন ব্যবস্থাপক মাফতুন আহমদ (৫৯), বীরেন দাস (৫৬) ও আবুল হোসেন (৫৮) এবং মনো প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের মালিক এ কে এম এ বাশার (৫৩) ও হোসনে আরা (৪৮)। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়।

মামলার কাগজপত্রের তথ্য বলছে, জালিয়াতির মাধ্যমে কৃষি ব্যাংকের ৬৩ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২০১৫ সালের ১৯ নভেম্বর আসামিদের বিরুদ্ধে সাভার থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ৫ নভেম্বর কৃষি ব্যাংকের তিন ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৯ সালের ১ অক্টোবর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ প্রমাণের জন্য দুদকের পক্ষ থেকে ১১ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category