• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Headline
আমাদের ১০টি কমন স্বভাব টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক ঢাবিতে নেকাব পরা শিক্ষার্থীকে অপমান ইসলামবিদ্বেষী মানসিকতা: বাংলাদেশ খেলাফত মজলিস পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন বিলুপ্ত ঘোষণা করল বিজেপি সরকার মোদির সঙ্গে ত্রিবেদীর দীর্ঘ বৈঠক, তারেক রহমানের সফর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক ১২ ডিসেম্বরের আগেই নবায়ন হবে গঙ্গা চুক্তি: পানিসম্পদমন্ত্রী শিক্ষকদের দাবি পর্যায়ক্রমে মেনে নেবে সরকার: রিজভী ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক দুর্নীতি করে শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার: মাহদী আমিন

৭ বাংলাদেশিসহ নিহত ৯ সৌদি আরবে অগ্নিকাণ্ডে

Reporter Name / ৪৪৩ Time View
Update : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-হাসা জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯ জন। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিহত প্রবাসীদের মধ্যে তিনজনের বাড়ি নাটোর এবং একজনের বাড়ি রাজশাহীতে। তবে তাদের পরিচয় জানা যায়নি এখনো।

কর্তৃপক্ষ জানায়, আল-মানসুরা শিল্প এলাকায় একটি ফার্নিচার কারখানায় আকস্মিক আগুন লাগে। কাঠের কারণে দ্রুত ভয়াবহ আকার ধারণ করে আগুন। এতে কারখানাটির ভেতর আটকা পড়েন বেশ কয়েকজন শ্রমিক। ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। হতাহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category