• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

আজ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৯৫তম জন্মদিন

Reporter Name / ২৫১ Time View
Update : বুধবার, ২০ মার্চ, ২০২৪

প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯৫তম জন্মদিন আজ। দিনটি উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করবে দলটি। এর মধ্যে রয়েছে সকাল ৮টায় কাকরাইলের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দিনব্যাপী কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র কুরআন তেলাওয়াত এবং বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল।

এছাড়া এদিন দুপুর ২টায় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে আলোচনা সভা এবং দোয়া মাহফিল হবে। এতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের এমপি, পার্টির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. মুজিবুল হক চুন্নু এমপিসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এছাড়াও সব সাংগঠনিক জেলা, মহানগর, উপজেলা, পৌরসভাসহ প্রত্যেক ইউনিটে যথাযোগ্য মর্যাদায় হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন পালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category