• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
Headline
বড় হলে ভাইবোনদের দূরত্ব: ১০টি কারণ আমিই প্রধানমন্ত্রীকে বলেছিলাম তেলের ব্যবসা প্রাইভেটে দিতে: জ্বালানিমন্ত্রী বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ সরকার জ্বালানি সংকট সমাধানে কাজ করছে: জ্বালানি প্রতিমন্ত্রী শিক্ষক নিয়োগে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা বাড়াতে চায় ভিসা বাংলাদেশ-সিঙ্গাপুর যৌথ চেম্বার গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাসিনার প্রত্যর্পণ ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য হবে না: নাহিদ শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএতেই রাখার দাবি ইসলামী আন্দোলনের

আমিই প্রধানমন্ত্রীকে বলেছিলাম তেলের ব্যবসা প্রাইভেটে দিতে: জ্বালানিমন্ত্রী

Reporter Name / ০ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করা হয়েছে জানিয়ে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দরপত্রে বিদেশি কোম্পানিগুলোকে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে। এ বিষয়ে আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করা হয়েছে। আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আমি ওখানে গিয়ে দেশটির কোম্পানিগুলোকে দরপত্রে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানাব।

তেলের ব্যবসা বেসরকারি খাতে দেয়ার প্রস্তাবও তিনি প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন বলে জানান ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, বিষয়টি নিয়ে বলা হচ্ছে, এটি নির্দিষ্ট একটি কোম্পানির জন্য করা হচ্ছে। কিন্তু আইন তৈরি হলে তা কোনো একটি কোম্পানির জন্য হবে না, সব কোম্পানির জন্যই প্রযোজ্য হবে।

বেসরকারি খাতে তেলের ব্যবসা দেয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও অভিযোগেরও সমালোচনা করেন তিনি। মন্ত্রী বলেন, ফেসবুকে বলা হচ্ছে, ২ লাখ কোটি টাকা নাকি তার পকেটে ঢুকছে। এ টাকা গুনতে কত সময় লাগবে; এমন প্রশ্ন তুলে তিনি বলেন, একটি গোষ্ঠী এসব প্রচারণা চালাচ্ছে।

আরও পেড়ুন: বিদ্যুৎ-জ্বালানি ঘাটতি আছে, মানুষের কষ্ট কমানোর চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এ সময়টা কারও জন্যই স্বস্তির নয়। বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি আছে; এ সত্যটা অস্বীকার করছি না। এ সমস্যার দায় আমাদের নয়, এটাও বলে পার পাওয়া যায় না। এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তাৎক্ষণিক সমাধান না থাকলেও মানুষের কষ্ট কীভাবে লাঘব করা যায়, সে চেষ্টা আমরা করেছি।

তিনি বলেন, প্রয়োজনীয় জ্বালানি আমরা সংস্থান করতে পারছি না। গ্যাসভিত্তিক সব বিদ্যুৎকেন্দ্র চালু রাখা সম্ভব হলে এই সংকট তৈরি হতো না। একদিকে দেশে গ্যাসের উৎপাদন কমছে, অন্যদিকে এলএনজি আমদানির সক্ষমতাও সীমিত।

আগামী দুই বছরের মধ্যে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল করার বিষয়ে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে জানিয়ে তিনি বলেন, তবে কাজ করতে গিয়ে দেশের স্বার্থের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। সরকারের বাকি সাড়ে চার বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করাই সরকারের লক্ষ্য।

এলপিজি দাম প্রসঙ্গে তিনি জানান, জনগণ বিইআরসি নির্ধারিত দামে এলপিজি পাচ্ছে না। এ কারণে সরকার এই খাতে অংশীদারিত্ব আনতে চায়, যাতে বাজার স্থিতিশীল রাখা যায়।

সেমিনারে ব্যবসায়ী আজম জে চৌধুরী বলেন, বেসরকারি খাতকে দুর্নীতিগ্রস্ত হিসেবে উপস্থাপন করা ঠিক নয়। বাংলাদেশে জ্বালানির খরচ বিশ্বের অন্যতম কম বলেও মন্তব্য করেন তিনি।

এলপি গ্যাসের দাম নিয়ে গণমাধ্যমে যে আলোচনা হচ্ছে, তারও সমালোচনা করেন আজম জে চৌধুরী। তিনি বলেন, এলপি গ্যাস বেশি দামে বিক্রি হচ্ছে; এ কথা সঠিক নয়। বেসরকারিকরণ নিয়ে এখনো কোনো আলোচনাই হয়নি। অথচ লেখালেখির মাধ্যমে বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। না বুঝে অনেক কথাবার্তা বলার কারণে ব্যবসায়ীরা নিরুৎসাহিত হচ্ছেন।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, নতুন সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ রয়েছে। বৈপ্লবিক কিছু করতে না পারলে আগের সরকারের মতোই ব্যর্থতার মুখে পড়তে হবে।

রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, এ প্রকল্প নিয়ে আগের সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে তাদের আলোচনা হয়েছিল। মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট নীতির মাধ্যমে যারা এগিয়ে আসছেন, তারা নিজেদের মতো করে ব্যবসা করতে চান।

জ্বালানি খাতের বিভিন্ন অনিয়ম ও সক্ষমতার প্রশ্ন তুলে অধ্যাপক শামসুল আলম বলেন, দীর্ঘদিন ধরে বাপেক্সের সক্ষমতা নেই বলে প্রচার করা হচ্ছে। অথচ দেশের নিজস্ব সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়নি। বড়পুকুরিয়ার কয়লা কেন ব্যবহার করা যাচ্ছে না, সেই প্রশ্নও থেকেই চায়। মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সঠিক পরিকল্পনা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্তের প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category