• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

আসাদগেটে সেন্ট ক্রিস্টিনা গির্জার ঘণ্টা চুরি

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

রাজধানী ঢাকার মোহাম্মদপুরের আসাদগেটে অবস্থিত সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের একটি ঘণ্টা চুরি হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় বৃহস্পতিবার মোহাম্মদপুর থানায় চার্চের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে। আমরা তদন্ত করছি।’ বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোরের কোনো একসময় ওই ঘণ্টাটি চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি হালিম জানান, খবর পেয়ে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলেন। রাত ১২টার পর থেকে সিসিটিভি ক্যামেরা বন্ধ দেখাচ্ছে। ‘পূর্বপরিকল্পিতভাবে’ ক্যামেরা বন্ধ করে চুরি করা হতে পারে। চুরি যাওয়া ঘণ্টাটির ওজন এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে চার্চ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ঘণ্টার ওজন আনুমানিক ৭০ কেজি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category