• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

যারা রিলেশনে আছেন

বাদল সৈয়দ / ৩ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

যারা সম্পর্কে আছে, তাঁরা নিচের ব্যাপারগুলো ভাবতে পারেন।
পরে পস্তানোর চাইতে আগে পস্তানো ভালো।
১) তিনি কি আপনাকে খুব বেশি ডোমিনেট করেন? নিজের ইচ্ছা চাপিয়ে দেন? মতামত দেওয়া খারাপ না, কিন্তু তা জোর করে চাপিয়ে দেওয়া হলে লক্ষণ ভালো না। সারাজীবন অন্যের ইচ্ছায় চলবেন কি না সিদ্ধান্ত নিন।
২) যখন রাগ করেন তখন কি তিনি আপনাকে কষ্ট দিয়ে আনন্দ পান? মান-অভিমান করা এক কথা, আর বিভিন্নভাবে কষ্ট দেওয়া আরেক কথা। এটি অভ্যাসগত হলে ভাবুন-সিরিয়াসলি ভাবুন।
৩) শুধু আপনার প্রশংসা করেন, সারাক্ষণ আপনাকে খুশি করার চেষ্টা করেন। এটা খুবই ভালো। তবে খেয়াল করুন এটা কি ভালোবাসা না লাভ বম্বিং?
লাভ বম্বিং অতিরিক্ত প্রশংসা, মনোযোগ, উপহার, প্রতিশ্রুতির মাধ্যমে খুব দ্রুত ঘনিষ্ঠতা তৈরি করার একটি কৌশল। পরে দেখা যায়, আসল উদ্দেশ্য ছিল আপনাকে মোহমুগ্ধ করে মন ভোলানো। লাভ বম্বিং নার্সিসিস্টদের বৈশিষ্ট্য এবং সঙ্গী হিসেবে নার্সিসিস্ট জঘন্য।
৪) তিনি কি সীমা অতিক্রম করতে চান? তাহলে থামুন। আজ মোহে পড়ে সীমা অতিক্রম করবেন-কাল পস্তাবেন। যেই মাত্র সীমা অতিক্রম করার আবদার রাখলেন, সাথে সাথে আপনার মর্যাদা ধূলিসাৎ হয়ে গেলো। প্রকৃত ভালোবাসা সীমা অতিক্রম করে না-সীমাকে সম্মান করে।
৫) আপনার পরিবারের প্রতি তাঁর সম্মান আছে তো? নাকি কথায় কথায় তাদের প্রতি তাঁর অবহেলা প্রকাশ পায়? যদি তাই হয়, তবে দশবার ভাবুন? বিয়ের পর তাঁর কারণে পরিবার কষ্ট পেতে পারে।
৬ ) তাঁর পরিবার, ব্যাকগ্রাউন্ডের খবর নিন-জানুন। এগুলোতে অমিল হলে দুঃখ ঠুকরে খায়।
৭) তাঁর ইগো কি খুব বেশি? মনে রাখবেন, দুনিয়ার তিন বর্ণের সবচেয়ে খারাপ শব্দ EGO.
৮) অতিরিক্ত কৃপণ? মিতব্যয়ী হলে ঠিক আছে। কিন্তু অতিরিক্ত কৃপণ হলে ঘরে নুন ফুরালে তা আনতেও ঝামেলা করবে। কিপটা মানুষ কিন্তু খুব বিরক্তিকর।
৯) অন্য মানুষের সাথে তাঁর আচরণ কেমন। তা যদি খারাপ হয়, ভবিষ্যতে একই আচরণ আপনার জন্য অপেক্ষা করছে।
১০ ) শুধু বর্তমান দেখবেন না। তাঁর ভবিষ্যৎও দেখুন। সামনে ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে-বর্তমান নয়।
মনে রাখবেন, প্রেমের মরা জলে ডুবে না-কথাটি ঠিক নয়।
ডুবে- ভালোভাবে ডুবে।
করুণভাবে ডুবে।
ঘরে ঘরে ডুবে।
দিনে-রাতে ডুবে।
সবচেয়ে বড় কথা প্রেমের মরা জীবন্ত অবস্থায়ও ডুবে। মানসিক কষ্ট এত বেশি যে বেঁচে থেকেও মনে হয় মরা মানুষ।

#আসুন মায়া ছড়াই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category