• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
Headline
প্রশাসনে রদবদল: (৪ অক্টোবর-২২ অক্টোবর, ২০২৬ পর্যন্ত ) ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন: আখতার ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান মাকসুদ কামাল-জাফর ইকবালসহ পাঁচজনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সাগর-রুনি হত্যা মামলায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩১ অক্টোবর

ইতালিতে রাষ্ট্রদূত হিসাবে যোগ দিচ্ছেন মনিরুল

Reporter Name / ৩৬৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

ইতালিতে আগামী সপ্তাহে রাষ্ট্রদূত হিসাবে যোগ দেবেন মনিরুল ইসলাম। মিসরে বাংলাদেশের বর্তমান এ রাষ্ট্রদূত ইতোমধ্যে এশিয়া অঞ্চলের সেরা বিদেশি কূটনৈতিক হিসাবে পুরস্কার পেয়েছেন।

তিনি ইতালির রোমে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত শামীম আহসানের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। শামীম আহসান মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসাবে যোগ দেবেন।

মনিরুল ইসলাম এর আগে ইথিওপিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং আফ্রিকান ইউনিয়নে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এছাড়া মরক্কোতেও বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি বিসিএস ১০ম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। ১৯৯১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

পেশাদার এ কূটনৈতিক কানাডা, স্পেন, সিঙ্গাপুর, ব্রুনাই, চীন ও ব্রাজিলের দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন। নিউইয়র্কে দায়িত্ব পালন করেছেন কনসাল জেনারেল হিসাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসাবেও (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) কাজ করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্রনীতি ও বাণিজ্যের ওপর স্মাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category