• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
Headline
নিরাপত্তাহীনতায় ৬০ লাখ রেমিট্যান্স যোদ্ধা, সরকারি পদক্ষেপে কেবলই ‘পর্যবেক্ষণ’ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

ইতালিতে শিক্ষার্থীসহ ৩ বাংলাদেশির মৃত্যু

Reporter Name / ২০১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

ইতালির মিলানে মোহাম্মদ ইসমাইল হোসেন নামে (৩১) এক শিক্ষার্থী মারা গেছে। বৃহস্পতিবার রাতে লিভারজনিত রোগে মিলানের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি না ফেরার দেশে চলে যান। তার বাবার নাম আবদুল মান্নান। তার বাড়ি কুমিল্লা জেলার আর রাহমানপাড়া। এ ছাড়া কয়েক দিনের ব্যবধানে আরও দুজন প্রবাসীর মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে মিলান কনস্যুলেট অফিসের ভাইস কনস্যুলার সাব্বির আহমেদ জানান, ইসমাইল বৃহস্পতিবার রাতে মারা যান। মৃত্যুর পূর্বে ইসমাইল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

সাব্বির আহমেদ আরও জানান, গত কয়েক দিনের ব্যবধানে আরও দুজন মারা গেছেন। তার মধ্য একজন নারী রয়েছেন। তার নাম কামরুন নাহার বকথ (৪২)। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মারা যান। তার স্বামী শাহীন আহমেদ। বাড়ি সিলেট জেলায়।

অন্য আরেক প্রবাসী বাংলাদেশিও চিকিৎসাধীন না ফেরার দেশে চলে যান। তার নাম মাহবুব আহমেদ সৈকত (৪৪)। তার বাবার নাম খোরশেদ আলম। বাড়ি নারায়ণগঞ্জ জেলার সদরে তামাকপট্টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category