• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

উজবেকিস্তানে পিএইচডি ডিগ্রি অর্জন বাংলাদেশের রাষ্ট্রদূতের

Reporter Name / ৩৫২ Time View
Update : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম তাসখন্দের ইউনিভার্সিটি অব ওয়ার্ল্ড ইকোনমি অ্যান্ড ডিপ্লোমেসি থেকে এক্সটারনাল রিসার্চার হিসেবে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তার গবেষণার বিষয় ছিল ‘‌ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য অ্যাডাপটেশন অফ টেকনোলজি ড্রাইভেন ইন্টারন্যাশনাল ট্রেড : এশিয়ান কনটেক্সট’।

গবেষণার বিষয়ে দীর্ঘ পর্যালোচনা শেষে বৈজ্ঞানিক কাউন্সিলের সকল সদস্য তাকে পিএইচডি ডিগ্রি দেয়ার বিষয়ে সম্মত হন। ইউনিভার্সিটি অব ওয়ার্ল্ড ইকোনমি অ্যান্ড ডিপ্লোমেসির  রেক্টর এবং উজবেকিস্তান পার্লামেন্টের  ডেপুটি স্পিকার সাদিক সাফায়েভ, ভাইস রেক্টর, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ওই আলোচনা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ভারত, মালয়েশিয়া ও উজবেকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীর আলমের ৬টি আর্টিকেল ও ২টি কনফারেন্স পেপার প্রকাশিত হয়।

রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম বিসিএস প্রশাসন ক্যাডারের অষ্টম ব্যাচের কর্মকর্তা। তিনি মেহেরপুর জেলার সদর উপজেলার পাটকেলপোতা গ্রামের স্কুলশিক্ষক মাওলানা রুহুল আমীনের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category