• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

একটানা কতক্ষণ চলার পর সিলিং ফ্যানের বিশ্রাম প্রয়োজন?

Reporter Name / ১৯৩ Time View
Update : রবিবার, ৫ মে, ২০২৪

গত কয়েক দিনের গরমে বিপর্যস্ত জনজীবন। গরম কমাতে দিন কি রাত— বিশ্রাম দেওয়ার উপায় নেই সিলিং ফ্যানকে। প্রায় সারাদিনই চালিয়ে রাখায় অনেকেরই  ফ্যান নষ্ট হচ্ছে।

এমন পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন জাগে, একটানা কতক্ষণ  ফ্যান চালানো যায়? কত সময় পর এই যন্ত্রটি বিশ্রাম দেওয়া উচিত?

ঘণ্টার পর ঘণ্টা একভাবে চলতে থাকলে ফ্যান ওভারহিট হয়ে যেতে পারে। এই ঘটনা ঘটলে  ফ্যানের কয়েল পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। দেখা দিতে পারে অন্য সমস্যাও।

ফ্যান চালালে তাতে লাগানো মোটর আসলে বিদ্যুৎকে গতিতে পরিবর্তন করে। এই কারণেই ফ্যান গরম হতে শুরু করে।

বিশেষজ্ঞদের মতে, সিলিং ফ্যান একটানা চালালে প্রতি ৬ থেকে ৮ ঘণ্টা অন্তর অন্তত এক ঘণ্টা বন্ধ রাখা উচিত।

পর্যাপ্ত বিশ্রাম না পেলে এবং একটানা চলতে চলতে ফ্যান খারাপ হয়ে যেতে পারে। এমন কী নষ্ট হয়ে যেতে পারে  ফ্যানের ভেতরের ওয়্যারিংও।

এর পাশাপাশি,  ফ্যান চালানোর সময় বিদ্যুৎ সাশ্রয় করতে ফ্যানের ব্লেডগুলো প্রতিমাসে অন্তত একবার করে পরিষ্কার করুন। এতে ফাঁকা বাতাস দেবে বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category