• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

কুয়েতে সাঁড়াশি অভিযান, অবৈধ অভিবাসীরা গ্রেফতারে আতঙ্কে

Reporter Name / ২০৭ Time View
Update : বুধবার, ৩ জুলাই, ২০২৪

কুয়েতে ৩০ জুন শেষ হয় সাধারণ ক্ষমার মেয়াদ। সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ না করে দেশটিতে এখনো বিভিন্ন দেশের ৮৫ হাজার অবৈধ অভিবাসী রয়ে গেছে। তারা গ্রেফতার আতঙ্কে রয়েছেন।

অবৈধ অভিবাসীদের ও আবাসিক আইন লঙ্ঘনকারীদের গ্রেফতার করতে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী। দেশটির বিভিন্ন এলাকায় চলমান রয়েছে গ্রেফতার অভিযান।

দেশটি স্থানীয় গণমাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে উল্লেখ করা হয়, স্থানীয় সময় সোমবার ভোর এবং সন্ধ্যায় প্রবাসী অধ্যুষিত কুয়েতের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন। অভিযানে বিভিন্ন দেশের ৭৫০ জন প্রবাসীকে আবাসন আইন লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়। ৪ দিনের মধ্যে প্রত্যেককে নিজে দেশে ফেরত পাঠানো হবে। এরা পরবর্তীতে আর কুয়েতে প্রবেশ করতে পারবেন না। মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে ৫ বছর ভিসা নিয়ে প্রবেশ করতে পারবে না।

কুয়েতে বিভিন্ন দেশে এক লাখ বিশ হাজার অবৈধ অভিবাসী রয়েছেন। যাদের মধ্যে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছে মাত্র ৩৫ হাজার। যাদের আকামা, পাসপোর্ট নেই এমন সাড়ে ৪ হাজার বাংলাদেশি প্রবাসীকে আউটপাস দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

এছাড়া যাদের আকামা ছিল না কিন্তু পাসপোর্টে মেয়াদ ছিল তাদের অনেকে দূতাবাসের আউটপাস ছাড়া নিজেরাই টিকেট করে সাধারণ ক্ষমায় দেশে চলে গেছেন। গ্রেফতার আতঙ্কে রয়েছেন দেশটিতে থাকা বিভিন্ন দেশের অবৈধ অভিবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category