• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

কুরআনে হাফেজ যমজ ভাই একজন চুয়েটে অন্যজন বুয়েট

Reporter Name / ২৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

যমজ ভাই পবিত্র কুরআনে হাফেজ। একসঙ্গেই কুরআন মুখস্থ করেছেন ঢাকার যাত্রাবাড়ীর একটি মাদ্রাসা থেকে। তারা এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বুয়েট এবং চুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সুযোগ পেয়েছেন হাফেজ মো. মুজাহিদুল ইসলাম এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ  পেয়েছেন হাফেজ মো. আজহারুল ইসলাম।

চার ভাইয়ের মধ্যে তারা সবার ছোট। বড় ভাই মোস্তফা আমির ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স সম্পূর্ণ করেছেন। তারপরের জন চট্টগ্রামে থেকে এমবিএ করছেন।

সফল এই শিক্ষার্থীদের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রায়চোঁ গ্রামে। তারা উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের গ্রামের হাফেজ বাড়ির হাফেজ মো. আবুল কাশেমের সন্তান।

হাফেজ আবুল কাশেম হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অভিভাবক প্রতিনিধি এবং হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী।

তিনি জানান, তার যমজ সন্তান ঢাকার যাত্রাবাড়ীর একটি মাদ্রাসা থেকে কুরআন মুখস্থ শেষে হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। পরে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ভর্তি হয় সেখান থেকে জিপিএ-৫ নিয়ে এইচএসসি পাশ করে। তারপর তারা দুজনেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার পর একজন বুয়েটে একজন চুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category