• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

‘খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মতামতের পর ’

Reporter Name / ৫০১ Time View
Update : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামতের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সূত্রে জানা যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি তার (খালেদা জিয়া) পরিবারের কাছ থেকে একটি আবেদনপত্র (দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য) পেয়েছি। এ বিষয়ে এখন প্রাসঙ্গিক প্রক্রিয়া চলছে।’

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে তার (খালেদা জিয়া) দণ্ড স্থগিতের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো হবে এমন নয়, এ বিষয়ে কিছু প্রক্রিয়া রয়েছে।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামতের জন্য ফাইলটি তার কার্যালয়ে যাবে এবং তারপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে’, যোগ করেন তিনি।

আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ‘দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করলে সরকার সেটি বিবেচনা করবে এবং দণ্ড স্থগিতের মেয়াদ বাড়াবে।’

সেসময় তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে চান কি না, সেটি তাদের (পরিবার) ওপর নির্ভর করবে। যদি তারা মেয়াদ বাড়াতে চান, তাহলে অবশ্যই সরকার এটার মেয়াদ বাড়াবে।’

খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী এ বি এম আব্দুস সাত্তার এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনপত্র জমা দিয়ে এসেছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category