• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

চাকরির ১০ মিথ্যা

বাদল সৈয়দ / ১ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চাকরিদাতা প্রতিষ্ঠান বা এর মালিক কিংবা বস কর্মীদের উদ্দেশ্যে যা বলেন, সব কি সত্য?

মনে হয় না।

নিচে এ রকম ১০টি প্রচলিত বক্তব্য ও বাস্তবতা তুলে ধরা হলো।

বলাবাহুল্য, সব জায়গার মতো এ ক্ষেত্রেও ব্যতিক্রম আছে—কিন্তু তা খুব বেশি নয়।

১) ‘আমরা একটি পরিবার।’

বাস্তবতা: সামান্য এদিক-ওদিক হলেই চাকরি চলে যায়। পরিবার কখনো কাউকে সহজে বাড়ি থেকে বের করে দেয় না।

২) ‘ব্যক্তির প্রতি নয়—নিয়মের প্রতি অনুগত থাকুন।’

বাস্তবতা: বস পাল্টানোর সাথে সাথে রঙ পাল্টাতে না পারলে খবর আছে।

৩) ‘ভুল করলে তা ধরিয়ে দিন।’

বাস্তবতা: ভুল ধরিয়ে দেখুন, কী অবস্থা হয়!

৪) ‘আমরা দ্রুত সিদ্ধান্তে বিশ্বাস করি।’

বাস্তবতা: ছুটির আবেদন করুন, কমপক্ষে চার-পাঁচ ধাপ লাগবে সেটার অনুমোদন পেতে।

৫) ‘আপনার মতামত খুব মূল্যবান।’

বাস্তবতা: ম্যানেজমেন্টের ভুল ধরিয়ে মতামত দিন, গজব নামবে।

৬) ‘আমার দরজা খোলা। যে কোনো সমস্যায় দেখা করতে পারবেন।’

বাস্তবতা: চেষ্টা করুন, বস তো দূরের কথা, তাঁর সেক্রেটারি পর্যন্ত পৌঁছাতে পারেন কি না দেখুন।

৭) ‘যে কোনো সমস্যার কথা তুলে ধরুন।’

বাস্তবতা: সমস্যা শোনা হবে, সমাধান করা হবে না।

৮) ‘পরিবারকে সময় দিন।’

বাস্তবতা: ছুটির দিনেও কাজ করতে হয়।

৯) ‘তোষামোদি আমি পছন্দ করি না।’

বাস্তবতা: অধিকাংশ ক্ষেত্রে বসের সামনে হাত কচলাতে কচলাতে সেখানে থাকা রেখাগুলো মুছে না ফেললে ন্যায্য পাওনাও পাওয়া যায় না।

১০) ‘কোম্পানি ভালো করলে আপনারাও ভালো থাকবেন।’

বাস্তবতা: কোম্পানি ভালো করে, কিন্তু আপনার বেতনও বাড়ে না, উন্নতিও হয় না।

চাকরিদাতার অনেক কথা—‘কাজীর গরু, কেতাবে আছে, গোয়ালে নেই।’

তাই তাঁর কেতাবের সব কথা বেদবাক্য মানবেন না।

বুঝেশুনে পা ফেলুন। নয়তো পিছলা খাবেন।

#আসুন মায়া ছড়াই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category