• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

চিকিৎসা হচ্ছে না মেয়ের বাবার রক্ত বিক্রি করেও

Reporter Name / ৩১৫ Time View
Update : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

নেত্রকোনার পূর্বধলায় বিরল চর্মরোগ ইকথায়োসিসে আক্রান্ত হয়েছে স্কুলছাত্রী আশামনি। সে উপজেলার আগিয়া ইউনিয়নের মধুনাল গ্রামের রিকশাচালক আউলাদ হোসেনের মেয়ে ও মধুনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

সরেজমিন দেখা গেছে, রাস্তার পিচ ঢেলে দেওয়ার মতো আশামনির পুরো শরীরজুড়ে চামড়ার ওপর বিশেষ শক্ত আবরণ তৈরি হয়েছে। এ আবরণের কারণে চুলকানিসহ অসহ্য যন্ত্রণা সইতে হচ্ছে তাকে।

মা করুনা আক্তার বলেন, জন্মের ১৫ দিন পরই আশামনির পুরো শরীরই লালচে হয়ে যায়। পরে শরীরের চামড়া উঠে গিয়ে আবার লালচে হয়, এরপর আবার চামড়া উঠে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই চামড়ার আবরণের ধরন পরিবর্তন হতে থাকে। শরীরজুড়ে পোড়া চামড়ার মতো মোটা হয়ে আছে।

বাবা আউলাদ হোসেন বলেন, আশামনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছি। কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। কয়দিন পরপর তাকে রক্ত দিতে হয়। আমি নিজে অনেকবার রক্ত দিয়েছি। চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে গিয়ে নিজের রক্তও বিক্রি করেছি। কিন্তু এখন আর পারছি না। দেশের বাইরে (ভারত) নিতে পারলে হয়তো সে ভালো হতো। তবে এতে অনেক টাকার প্রয়োজন। তাই মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের দিকে চেয়ে আছেন বাবা আউলাদ হোসেন।

ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, বিষয়টি খোঁজ নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা নিতে চেষ্টা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category