• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Headline
উচ্চশিক্ষায় অ্যাকাডেমিক দায়বদ্ধতার সংকট: বিপুল অনুদান পেলেও জমা পড়েনি বহু শিক্ষকের গবেষণার প্রতিবেদন আমাদের মোহিত কামাল ভাই জেলা পরিষদের প্রশাসক-চেয়ারম্যানদের রাষ্ট্রীয় প্রটোকল নিশ্চিতে ডিসিদের নির্দেশ পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু বরিশালের বাকেরগঞ্জে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে দগ্ধ ৩ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে কারও নয়: রিজভী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের নির্দেশনার অপেক্ষায় ইসি: ইসি সচিব প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা: প্রতিমন্ত্রী জুলাইয়ে রেকর্ড বৃষ্টির পর আগস্টে তাপপ্রবাহ ও বন্যার ঝুঁকি খেলাধুলার মাধ্যমে মাদক-অপরাধ থেকে দূরে থাকবে তরুণরা: ত্রাণমন্ত্রী

ছেঁড়া-ফাটা নোট নিয়ে হয়রানি শেষ: বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

Reporter Name / ৯৭ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

ছেঁড়া, ফাটা কিংবা অতিরিক্ত ময়লাযুক্ত নোট নিয়ে সাধারণ মানুষকে আর ভোগান্তিতে পড়তে হবে না। এসব ত্রুটিপূর্ণ নোট গ্রহণ ও বিনিময়ে ব্যাংকগুলোর গড়িমসি ঠেকাতে এবার কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ গ্রাহকদের কাছ থেকে এসব নোট গ্রহণে অস্বীকৃতি জানালে বা কোনো ধরনের হয়রানি করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেশের সব তফসিলি ব্যাংকের প্রতি এই কড়া নির্দেশনা জারি করা হয়। সার্কুলারে সুস্পষ্টভাবে বলা হয়েছে, ব্যাংকগুলোকে এখন থেকে নিয়মিতভাবে গ্রাহকদের কাছ থেকে ছেঁড়া, ফাটা ও ময়লাযুক্ত নোট বিনাবাক্যে গ্রহণ করতে হবে। শুধু গ্রহণ করলেই হবে না, এর বিপরীতে গ্রাহকদের সমমূল্যের নতুন অথবা পুনরায় ব্যবহারযোগ্য পরিষ্কার নোট সরবরাহ করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বিশেষ করে ছোট মানের নোটগুলোর ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। ৫, ১০, ২০ এবং ৫০ টাকার নোট বিনিময়ের ক্ষেত্রে গ্রাহকরা যেন কোনোভাবেই ভোগান্তির শিকার না হন, সেটি নিশ্চিত করতে প্রতিটি শাখায় ‘বিশেষ কাউন্টার’ খোলার নির্দেশ দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের একটি বড় অভিযোগ ছিল যে, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ছেঁড়া বা ময়লা নোট নিতে চায় না, যার ফলে দৈনন্দিন কেনাকাটা ও লেনদেনে ব্যাপক জটিলতা সৃষ্টি হয়। বাংলাদেশ ব্যাংকের এই নতুন ও সময়োপযোগী নির্দেশনার ফলে জনদুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে। এই নির্দেশনার যথাযথ বাস্তবায়ন হচ্ছে কি না, তা কেন্দ্রীয় ব্যাংক এখন থেকে কঠোরভাবে তদারকি করবে এবং কোনো ব্যাংক এই নিয়ম অমান্য করলে তাদের বিরুদ্ধে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category