• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

জাল পাসপোর্ট বিক্রি মালয়েশিয়ায়, বাংলাদেশি গ্রেফতার

Reporter Name / ২২১ Time View
Update : বুধবার, ১৫ মে, ২০২৪

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট বিক্রির অভিযোগে এক বাংলাদেশি ও এক ফিলিপিনো নারীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। বিশেষ অভিযানে সেলাংগর রাজ্যের কাজাং থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের এই জালিয়াতি চক্রের মূল হোতা হিসেবে মনে করা হচ্ছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসোহ। তিনি জানান, সন্দেহভাজন ৩৮ বছর বয়সি বাংলাদেশি ‘ওপু ভাই’ হিসেবে পরিচিত।

তিনি আরও জানান, তারা পাসপোর্টের পুরনো সংস্করণগুলো ব্যবহার করত এই সিন্ডিকেট। যাতে পলিকার্বোনেট ব্যবহার হয়নি ফলে পরিবর্তন করা সহজ।

বিদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য জাল বায়োডাটার মাধ্যমে অনুমোদনের সঙ্গেও জড়িত এ চক্রটি। প্রায় দুইবছর এই কার্যক্রম চলছে বলে নিশ্চিত হয়েছে অভিবাসন বিভাগ।

রুসলিন জুসোহ জানান, সিন্ডিকেটের অন্য কোনো সদস্য আছে কিনা তা খুঁজতে তদন্ত চলছে। তবে এ কাজে আরও কয়েকজন যুক্ত থাকতে পারে বলে পরিচালক মনে করেন।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংগ্রহ করে ব্যবহারকারীর তথ্য পৃষ্ঠায় জাল তথ্য দিয়ে নতুন পৃষ্ঠা যুক্ত করত এই সিন্ডিকেট।

অভিবাসন মহাপরিচালক আরও জানান, পাসপোর্টগুলো প্রকৃত পক্ষে আসল শুধুমাত্র জাল তথ্য ছাড়া। জাল পৃষ্ঠায় ব্যক্তির বাড়ির ঠিকানা, পুরো নাম ও পাসপোর্ট নম্বরসহ সমস্ত বিবরণ লেখা হতো।

এ সময় জব্দ করা হয় বাংলাদেশি ১৯৯টিসহ ২১১ পাসপোর্ট, ১৬ হাজার রিঙ্গিত, মেডিকেল পরীক্ষার নথি ও জাল নথি তৈরির সরঞ্জাম। গ্রেফতার দুজনকেই ২ সপ্তাহের রিমান্ডে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category