• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

টিকিট কেটে পরিবারের জন্য শপিং করেও বিল্লালের দেশে ফেরা হলো না

Reporter Name / ২৩৪ Time View
Update : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

ছুটিতে বাড়ি ফেরার টিকিট কেটে পরিবারের জন্য শপিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মালয়েশিয়া প্রবাসী মুন্সীগঞ্জের মো. বিল্লাল মিয়া (৩৫)। শুক্রবার বিকাল ৫টার সময় রাজধানী কুয়ালালামপুর জালান সিলাং কোতারায়া বাংলা মার্কেট থেকে মো. বিল্লাল মিয়ার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হতে পারে।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী জালান সিলাং কোতারায়া বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম ও মো. নাসিরুদ্দিন বলেন, বিল্লাল মিয়া দেশে থাকা পরিবারের জন্য শপিং করতে কোতারায়া বাংলা মার্কেটে আসেন। এ সময় হঠাৎ করে বিল্লাল মিয়া অসুস্থ অনুভব করলে মাটিতে বসে পড়েন। এরপর পর কয়েকবার খিচুনি দিয়ে মাটিতে শুয়ে পড়ে নিস্তেজ হয়ে পড়েন। উপস্থিত লোকজন ৯৯৯ এ কল দিলে অ্যাম্বুলেন্স এসে বিল্লাল মিয়াকে চেক করে প্রাথমিকভাবে মৃত ঘোষণা করেন। তার মরদেহ পোস্টমর্টেমের জন্য স্থানীয় বালাই থানায় নেওয়া হয়।

বিল্লালের সঙ্গে থাকা পাসপোর্টের তথ্য অনুযায়ী তার বাড়ি মুন্সীগঞ্জে। এ সময় তার সঙ্গে দেশে যাওয়ার বিমান টিকেট, স্বর্ণালংকার ও শপিংয়ের বিভিন্ন মালামাল পাওয়া যায়।

উপস্থিত বাংলাদেশী প্রবাসীরা বিল্লালের সঙ্গে থাকা মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মামা ফোন ধরেন। খবর পেয়ে তার মামা এসে তার যাবতীয় মালামাল ও শপিং সামগ্রী নিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category