• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Headline
দেশের বিভিন্ন অঞ্চলে কৃষিভিত্তিক স্থাপনা স্থাপন করতে চাই: মির্জা ফখরুল ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই মিলবে ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড় ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ-মিয়ানমার বৈঠক সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু ৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের সুপারিশের ক্ষেত্রে মেধা তালিকা প্রকাশে বাধা নেই ‘সরকার যেন ১৭ বছরের নির্যাতনের কথা ভুলে না যায়’

ট্রাফিক সার্জেন্ট ও দুই কনস্টেবল করলেন সড়ক মেরামত

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তা মোড়ে যাতায়াতের ঝুঁকি কমাতে নিজ উদ্যোগে সড়ক মেরামতের কাজ করেছেন এক ট্রাফিক সার্জেন্ট ও দুজন ট্রাফিক কনস্টেবল। রোববার (২ আগস্ট) সকাল ১০টার দিকে এ দৃশ্য দেখা যায়।

ঘটনাস্থলে দেখা যায়, ট্রাফিক সার্জেন্ট ও দুই কনস্টেবল রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে ইট ও খোয়া ফেলে ভরাট করছেন। পরে হাত ও পায়ের সাহায্যে খোয়াগুলো সমান করে দিচ্ছেন। একই সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে তারা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও চালিয়ে যান।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কের ওই অংশে বড় গর্ত থাকায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে মোটরসাইকেল ও অটোরিকশা উল্টে দুর্ঘটনার ঝুঁকি ছিল বেশি। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ট্রাফিক পুলিশ সদস্যদের এমন প্রশংসনীয় ও মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন পথচারী ও স্থানীয়রা।

কুমিল্লা সদর ট্রাফিক সার্জেন্ট রাজীব মজুমদার বলেন, সড়কের গর্তের কারণে প্রতিনিয়ত যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আমরা নিজ উদ্যোগে গর্ত ভরাট করেছি। তবে এটি সাময়িক ব্যবস্থা; স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category