• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

ড্রাগন চাষে সফল বরগুনার শিক্ষক উজ্জল

Reporter Name / ২১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

তিনি পেশায় শিক্ষক। পাশাপাশি নিজ বাড়ির সামনের জমিতে ড্রাগন চাষ করে সফল হয়েছেন। বলছি বরগুনার নিমতলী আজিজাবাদ চরমাইঠা স্কুলের কৃষি বিজ্ঞানের শিক্ষক হাসানুল হক উজ্জলের কথা।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ২০ লাখ টাকা খরচ করে ২ একর জমিতে ১১২৫টি পিলারে সাড়ে ৬ হাজার ড্রাগনের চারা রোপণ করেন। তিনি প্রতি কেজি ড্রাগন পাইকারি বিক্রি করেন ২৬০-৩০০ টাকায়। মাসে দুবার ড্রাগন ফল কাটা হয়।

এ পর্যন্ত তিনি সাড়ে ৭ লাখ টাকার ড্রাগন বিক্রি করেছেন। বর্তমানে প্রতিটি গাছে ড্রাগন ধরেছে। ফলন আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন।

কৃষি বিভাগের তথ্যমতে, ড্রাগন লাভজনক ফল। ড্রাগন চাষ করে দ্রুত সফল হওয়া সম্ভব। বরগুনা জেলায় প্রায় ১১ হেক্টর জমিতে ড্রাগনের চাষ করা হয়েছে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘বরগুনায় প্রতি বছর ড্রাগন ফল চাষ বাড়ছে। বাজারে ড্রাগন ফলের প্রচুর চাহিদা থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষি। কৃষি অফিসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়।বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বদরুল আলম বলেন, ‘ড্রাগন একটি উচ্চমূল্যের ফসল। আমরা প্রতিনিয়ত ড্রাগন চাষিদের বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি। কৃষকদের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category