• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Headline
প্রশাসনে রদবদল: (৪ অক্টোবর-২২ অক্টোবর, ২০২৬ পর্যন্ত ) ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন: আখতার ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান মাকসুদ কামাল-জাফর ইকবালসহ পাঁচজনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সাগর-রুনি হত্যা মামলায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩১ অক্টোবর

তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে বার্সেলোনায়

Reporter Name / ৫২৬ Time View
Update : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

স্পেনের বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কুরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সজিদ কমিটির উদ্যোগে বাদ আসর থেকে ইফতারের আগ মুহুর্ত পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম আযাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমীনের সঞ্চালনায় তাফসির পেশ করেন ইস্ট লন্ডন জামে মসজিদের ইমাম ও খতিব শায়েখ হাফেজ আবুল হোসেন খান।

তাফসির মাহফিলে উপস্থিত ছিলেন বার্সেলোনা বাংলাদেশি কমিউনিটির সকল স্থরের ধর্মপ্রাণ মুসল্লিরা।

মাওলানা হাফেজ আবুল হোসেন খান তার বক্তব্যে রমজান মাসের গুরুত্বসহ ইসলামিক জীবন ব্যবস্থা পরিচালনা করার নানা দিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

মাহফিল শেষে ইফতারে আগে বিশেষ মোনাজাত করেন এবং পরে মাগরিবের সালাত আদায় করে তাফসির মাহফিল শেষ হয়।

মাহফিলে সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ীক, সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে মসজিদ কমিটির পক্ষ থেকে কমিটির সভাপতি আবুল কালাম আযাদ উপস্থিত সব মুসল্লিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category