• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Headline
শিক্ষার আড়ালে রমরমা বাণিজ্য: মেডিকেলে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে বেপরোয়া আন্তর্জাতিক চক্র হাইপারভিজিল্যান্স: আপনার কি এরকম কখনো হয়েছে? তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক জাতীয় সংসদে ১০ স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা আকস্মিক বন্যায় নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আশুগঞ্জে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত সেই গাড়িটি এখনো সচল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ১৮ ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

তৃতীয় এয়ারবাস ৩৩০ ইউএস-বাংলার বহরে যুক্ত হলো

Reporter Name / ১৭২ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

দেশের সর্ববৃহৎ এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে যুক্ত হলো তৃতীয় বৃহদাকার এয়ারবাস এ৩৩০-৩০০। এর ফলে ইউএস-বাংলার মোট এয়ারক্রাফটের সংখ্যা দাঁড়াল ২৫-এ।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টা ৩০ মিনিটে ৪৩৬ আসন বিশিষ্ট এয়ারবাসটি স্পেনের ট্যুরেল থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এয়ারক্রাফটটিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নতুন যুক্ত হওয়া এয়ারবাস এ৩৩০-৩০০ এর মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে ফ্লাইট পরিচালনা করবে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে রয়েছে তিনটি এয়ারবাস এ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০ এবং দশটি এটিআর ৭২-৬০০ সহ মোট ২৫টি এয়ারক্রাফট। এয়ারক্রাফটের সংখ্যার বিচারে ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের সর্ববৃহৎ এয়ারলাইন্স হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ সকল রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবী, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category