• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Headline
প্রশাসনে রদবদল: (৪ অক্টোবর-২২ অক্টোবর, ২০২৬ পর্যন্ত ) ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন: আখতার ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান মাকসুদ কামাল-জাফর ইকবালসহ পাঁচজনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সাগর-রুনি হত্যা মামলায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩১ অক্টোবর

দীন ইসলাম কানাডায় সাংবাদিকতায় অবদানের জন্য অ্যাওয়ার্ড পেলেন

Reporter Name / ৪৮৪ Time View
Update : শুক্রবার, ২৬ মে, ২০২৩

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কানাডায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে অ্যাওয়ার্ড পেয়েছেন দীন ইসলাম। জাতীয় এথনিক প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল অব কানাডা তাকে এ অ্যাওয়ার্ড দিয়েছে।

টরেন্টোর সিটি হলে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে দীন ইসলামকে প্রেস কাউন্সিলের ব্যাজ পরিয়ে দেন কানাডার অন্টারিও সরকারের ইনফ্রাস্ট্রাকচার মন্ত্রী কিংগা সুরমা। এরপর তার হাতে ক্রেস্ট তুলে দেন মন্ত্রী কিংগা।

দীন ইসলাম ছাড়াও এ অনুষ্ঠানে ফিলিপাইন, ব্রাজিল কমিউনিটিসহ ১৫ জনকে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়।

জাতিসংঘ ঘোষিত বার্ষিক প্রেস ফ্রিডম ডে’র এ অনুষ্ঠানে জাতীয় এথনিক প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল অব কানাডার প্রেসিডেন্ট অ্যান্ড সিইও থমাস এস সরাস, ভাইস প্রেসিডেন্ট মারিয়া ভৌটসিনাসসহ অন্টারিও সরকারের মন্ত্রী, এমপি এবং টরেন্টো সিটি কাউন্সিলরসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীন ইসলাম বর্তমানে কানাডার টরেন্টো থেকে প্রকাশিত ভোরের আলো পত্রিকার বার্তা সম্পাদক। একই সঙ্গে প্রবাসী টিভির উদ্যোক্তা পরিচালক তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category