• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
Headline
নবীজির স্মৃতিধন্য জলপাই বাগান দখলে ইসরাইলিরা যত্ন অর্থনীতি বা ‘কেয়ার ইকোনমি’: বাংলাদেশের টেকসই উন্নয়নের নতুন দিগন্ত বাই দ্য রিভারস অব ব্যাবিলন – ৩ এনসিটিবির উপসচিব-সদস্যসহ আরও ৪ কর্মকর্তাকে বদলি তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি রয়েছে: জামায়াত সশস্ত্র বাহিনী বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ১৬৮ টাকা রূপপুর বিদ্যুৎকেন্দ্রে দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

নবীজির স্মৃতিধন্য জলপাই বাগান দখলে ইসরাইলিরা

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ফিলিস্তিনের দীর্ঘদিনের স্বাধীনতাকামী সংগ্রামের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা জলপাই গাছ ও এর ফল আজ দখলদার ইসরাইলিদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে | প্রজন্মের পর প্রজন্ম ধরে তিল তিল করে গড়ে তোলা এই অমূল্য সম্পদ চোখের সামনে লুট হয়ে যেতে দেখেও ফিলিস্তিনবাসীর অসহায় আর্তনাদ ছাড়া আর কিছু করার থাকে না | অথচ ইসলাম ধর্মে এবং পবিত্র কুরআনে এই বরকতময় ফল ও গাছটির বিশেষ মর্যাদার কথা অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে | পবিত্র কুরআনের সুরা আত-তিনের প্রথম আয়াতে আল্লাহ তাআলা ‘তিন’ ও ‘জাইতুন’ বা জলপাইয়ের কসম করেছেন, যা মূলত পবিত্র ভূমি ফিলিস্তিন ও সিরিয়া অঞ্চলকেই নির্দেশ করে | তাফসিরবিদদের মতে, নবী-রাসূলগণের এই পবিত্র ভূমিতে উৎপাদিত জয়তুন কেবল একটি সাধারণ ফল বা গাছ নয়, বরং এটি সমগ্র মানবজাতির জন্য এক অনন্য নেয়ামত | বিশেষ করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় একটি ফল ছিল এই জলপাই, যা মুসলিম উম্মাহর কাছে এই গাছের মাহাত্ম্য ও পবিত্রতা বহুলাংশে বাড়িয়ে দিয়েছে|

প্রতি বছর বছরের নির্দিষ্ট এই সময়টি ফিলিস্তিনি কৃষকদের জন্য পরম আরাধ্য ও আনন্দের সময় হলেও দখলদারদের কারণে তা বিভীষিকায় রূপ নেয় | বহু যত্নে লালন করা জলপাই যখন পেকে ওঠে এবং ঘরে তোলার সময় হয়, তখনই অবৈধ বসতি স্থাপনকারী উগ্র ইহুদিরা দানবের মতো তাদের বাগানের ওপর চড়াও হয় | ফিলিস্তিনিদের অস্ত্র ও শক্তির ভয় দেখিয়ে তাদের উৎপাদিত ঘামঝরা ফসল ঘরে তুলতে বাধা দেওয়া হয় এবং দশকের পর দশক ধরে এই নিপীড়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখা হয়েছে | আহমেদ সালেমের মতো বহু সাধারণ ফিলিস্তিনির চোখের সামনেই বুলডোজার দিয়ে প্রাচীন ও বরকতময় জলপাই গাছগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় | দখলদারদের এই ধ্বংসযজ্ঞ কেবল গাছ কাটাতেই সীমাবদ্ধ থাকে না, বরং তারা বস্তায় বস্তায় সেই পাকা জলপাই লুট করে নিজেদের ক্যাম্পে নিয়ে যায় | পরবর্তী সময়ে এই লুট করা জলপাই থেকে অত্যন্ত চড়া মূল্যের বিশ্বমানের অলিভ অয়েল বা জলপাই তেল প্রস্তুত করা হয়, যার মুনাফা চলে যায় সেই অবৈধ বসতি স্থাপনকারীদের পকেটে|

পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতে জলপাই গাছের এই বরকত ও আলোর উৎসের রূপক অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে | পবিত্র সুরা আন-নূরের বিখ্যাত আয়াতে আল্লাহ তাআলার নূরের উপমা দিতে গিয়ে বরকতময় জয়তুন গাছের তেল এবং তার অনন্য দীপ্তির কথা বর্ণনা করা হয়েছে, যা আসমান ও জমিনের সৃষ্টির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত | এছাড়া সুরা মুমিনুনে সিনাই পাহাড় থেকে উদ্গত এমন এক বৃক্ষের কথা বলা হয়েছে, যা মানুষের জন্য তেল ও উপাদেয় তরকারি উৎপাদন করে থাকে | ইসলামের ইতিহাসে সিনাই পাহাড় এবং ফিলিস্তিনি ভূখণ্ডের এই জলপাই গাছগুলোর পবিত্রতা এবং উপকারিতা বহুবার প্রমাণিত হয়েছে | বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) নিজেও খাবারে ও চিকিৎসায় জলপাই ও এর তেলের ব্যবহারকে অত্যন্ত বরকতপূর্ণ বলে উৎসাহিত করেছেন| অথচ সেই পবিত্র ভূমির ঐতিহাসিক এবং ধর্মীয় তাৎপর্যপূর্ণ গাছগুলোকেই আজ ইসরাইলি সামরিক বাহিনী ও উগ্রবাদীরা ধ্বংস করার মিশন হাতে নিয়েছে |

ফিলিস্তিনিদের কাছে জলপাই গাছ নিছক কোনো কৃষিপণ্য বা অর্থনৈতিক আয়ের উৎস নয়, বরং এটি তাদের হাজার বছরের অস্তিত্ব, সংস্কৃতি এবং বেঁচে থাকার শেষ সম্বল | তাদের বিশ্বাস অনুযায়ী, এই প্রাচীন জলপাই গাছগুলো যতদিন এই মাটিতে সজীব ও অক্ষত থাকবে, ততদিন পর্যন্ত ফিলিস্তিনি জাতির অস্তিত্ব কেউ মুছে ফেলতে পারবে না | ফিলিস্তিনের মাটির সঙ্গে জলপাই গাছের শেড়ের টান যেভাবে একাকার হয়ে আছে, দখলদাররা ঠিক সেই বিষয়টিকেই তাদের দুর্বলতা হিসেবে ব্যবহার করতে চায়| তারা ভালো করেই জানে যে, ফিলিস্তিনিদের মনস্তাত্ত্বিক শক্তি ও অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে হলে তাদের এই ঐতিহাসিক জলপাই বাগানগুলোকেই আগে ধ্বংস করতে হবে| আর ঠিক এই কারণেই বুলডোজার দিয়ে প্রাচীন গাছগুলো গুঁড়িয়ে দেওয়া এবং কৃষকদের ওপর অমানবিক নির্যাতন চালানোকে তারা তাদের নিয়মিত কৌশলে পরিণত করেছে |

তবে শত অত্যাচার, দমনপীড়ন ও লুণ্ঠনের মুখেও ফিলিস্তিনের সাধারণ মানুষ হাল ছেড়ে দেয়নি | ইসরাইলিদের সমস্ত বুলেটের আঘাত, নির্যাতন এবং বাগান ধ্বংসের রোমহর্ষক অপচেষ্টার জবাবে ফিলিস্তিনিরা আরও বেশি করে নতুন জলপাই গাছের চারা রোপণ করে চলেছে | তাদের এই সাহসী ও অবিরাম সংগ্রাম দখলদারদের সমস্ত নির্মমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের ভিটেমাটিতে টিকে থাকার এক অনন্য বার্তা দেয় | ফিলিস্তিনিদের এই দৃঢ় মনোবল প্রমাণ করে যে, শত শত বছর ধরে যে গাছগুলো তাদের পূর্বপুরুষদের ঘামে পুষ্ট হয়েছে, তা সহজে মুছে ফেলা সম্ভব নয় | বিশ্ববাসীর নীরবতা সত্ত্বেও ফিলিস্তিনিরা তাদের ধর্মীয় শেকড় এবং নবীজির স্মৃতিবিজড়িত এই পবিত্র গাছগুলোকে আগলে রেখে নিজেদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছে|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category