• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Headline
মাদক ও সাইবার অপরাধ রুখতে কড়া হুঁশিয়ারি আইজিপির কলেজছাত্র হত্যায় ৭ জনের ফাঁসি স্বস্তিতে শুরু মাধ্যমিকের লড়াই: প্রশ্নফাঁসের শঙ্কা উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রী বাসের ভাড়ায় আসছে সমন্বয়, সাংস্কৃতিক কূটনীতিতে ‘আঞ্চলিক’ নববর্ষের রূপরেখা ত্যাগের মূল্যায়নে স্বজন-ছায়া: নারী আসনে বিএনপির ৩৬ মুখ জোটের শরিকদের ছাড়, নারী আসনে জামায়াত-এনসিপির চূড়ান্ত তালিকা প্রস্তুত গম পাচার কেলেঙ্কারি: ভোটের মুখেই ইডির তলবে বিপাকে নুসরাত ব্যাট ছেড়ে মালিকানায় ‘ইউনিভার্স বস’: স্কটিশ ফ্র্যাঞ্চাইজি কিনলেন গেইল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি—সরকারের সাশ্রয়ের বিপরীতে কতটা পুড়ছে সাধারণ মানুষ? চার দেওয়াল পেরিয়ে দেশ গড়ার অঙ্গীকার: নারী আসনের ভোটে সরগরম নির্বাচন ভবন

পাকিস্তানি সহকর্মী ইফতারের সময় বাংলাদেশিকে খুন করল

Reporter Name / ১৮২ Time View
Update : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

ইফতারের সময় কমলার জুস খাওয়ায় এক বাংলাদেশি শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে তার এক (পাকিস্তানি) সহকর্মী। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানান মালয়েশিয়ার শাহ আলম জেলার পুলিশপ্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম।

মালয়েশিয়া গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ইফতারের সময় সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৩৬-এর একটি কারখানার শ্রমিক হোস্টেলে এ ঘটনা ঘটে।

ইকবাল বলেন, সন্দেহভাজন ৫১ বছর বয়সি পাকিস্তানি নাগরিক রান্নাঘর থেকে ছুরি নিয়ে ওই বাংলাদেশিকে একাধিকবার আঘাত করার অভিযোগ পাওয়া গেছে। রিপোর্ট দায়েরের ১০ মিনিট পর ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ওই পাকিস্তানিকে গ্রেফতার করে পুলিশ। বুধবার সকাল ৯টায় আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে, যা দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা ৪০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে বলে জানান পুলিশপ্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category