• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
Headline
দুই মাসেই তলানিতে বিএনপির জনপ্রিয়তা, সরকারের দলীয়করণ নিয়ে তোপ নাহিদের জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার, বিয়ামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বার্তা গণভোটের ৭০ শতাংশ রায় উপেক্ষিত, নতুন ফ্যাসিবাদ নিয়ে বিএনপিকে জামায়াতের তোপ ১ মে পল্টনে শ্রমিক দলের সমাবেশ, নির্বাচন নিয়ে জামায়াতকে ফখরুলের তোপ বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত, যুক্তরাষ্ট্রে প্রবেশের নতুন কড়াকড়ি রাজধানীর ৮০ পাম্পে ১২ লাখ বাইকের জটলা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কবে বাণিজ্যিক উৎপাদনে যাবে? “ফিলিস্তিন, লেবানন ও ইরানে ইসরাইলের যুদ্ধাপরাধ, যুদ্ধবিরতির উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা ছায়া মন্ত্রিসভা গঠনের জোর প্রস্তুতি জামায়াতের ‘লাফিং গ্যাস’: যে কারণে যুক্তরাষ্ট্রে এটি মারাত্মক আসক্তির কারণ হয়ে উঠেছে

৪ দফা দাবিতে পোষ্য কোটা সংস্কারসহ মানববন্ধন

Reporter Name / ১৭০ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পোষ্য কোটার যৌক্তিক সংস্কারসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন।

নতুন প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় উপাচার্য কোটা বাতিল, পোষ্য কোটার যৌক্তিক সংস্কার, ভর্তি পরীক্ষার আবেদন ফি এবং ইউনিট কমানো ও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা পদ্ধতি চালুর দাবি জানান।

মানববন্ধনে তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহদি বলেন, আমরা দেখতে পাই, পোষ্য কোটার বদৌলতে কম নম্বর পেয়ে অনেকে ভর্তির সুযোগ পাচ্ছে, তারা কোটার মাধ্যমে ভর্তি হলেও অনেকেই তাদের পড়াশোনা শেষ করতে পারেন না। অন্যদিকে অনেক মেধাবী শিক্ষার্থী অধিক নম্বর পেয়েও ভর্তিযুদ্ধে হেরে যাচ্ছে।

গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবির প্রেক্ষিতে মৌখিক আশ্বাস দিলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। আমরা কোনো সদুত্তর না পেলে আগামী ১ কর্মদিবস পরে প্রশাসনিক ভবন ঘেরাও করব। এই সমস্যাগুলোর সমাধান না করে কোনোভাবেই ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হতে দেওয়া যায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category