• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

প্রাণ গেল বাংলাদেশি যুবকের, লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চেষ্টা

Reporter Name / ২৫৯ Time View
Update : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

দুবাই ও লিবিয়া হয়ে ইতালি যাওয়ার স্বপ্ন ছিল নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের গোলাম আজিম রুবেলের (২৪)।

এ জন্য লিবিয়ার বেনগাজি শহরে অন্য সাত বাংলাদেশির সঙ্গে অবস্থান করেন রুবেল। কিন্তু স্বপ্নপূরণ হলো না রুবেলের, ইতালি যাওয়ার আগে লিবিয়া পুলিশের তল্লাশি অভিযানের সময় পালাতে গিয়ে দোতলা ভবনের ছাদ থেকে পড়ে মারা যান গোলাম আজিম রুবেল।

রুবেলের সঙ্গে থাকা তার আত্মীয় পারভেজ ছাদ থেকে পড়ে রুবেলের মৃত্যুর বিষয়টি মোবাইলে রুবেলের পরিবারকে জানিয়েছেন।

নিহত গোলাম আজিম রুবেল নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব লামছি প্রসাদ গ্রামের মজিদের হাট এলাকার গোলাম কিবরিয়ার ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে রুবেল ছিলেন তৃতীয়।

নিহত রুবেলের বাবা গোলাম কিবরিয়া জানান, দেশে চাকরি না পাওয়ার কারণে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে রুবেল। পরিবারের ইচ্ছে না থাকলেও নিজের জীবন-জীবিকার কথা চিন্তা করে আট মাস আগে দুবাইয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রুবেল। দুবাই গিয়ে কয়েক দিন থাকার পর সেখান থেকে লিবিয়া যায় সে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category