• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Headline
হরমুজ সংকটে মিত্রদের নীরবতায় কি খাদের কিনারে ন্যাটো? নিরাপত্তাহীনতায় ৬০ লাখ রেমিট্যান্স যোদ্ধা, সরকারি পদক্ষেপে কেবলই ‘পর্যবেক্ষণ’ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী

প্রেমের জেরে বাংলাদেশি যুবকের আত্মহত্যা ওমানে

Reporter Name / ১৯৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

ওমানের মাসকাটে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাকিল (২৪) নামে এক বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন। প্রেমের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা নিহতের স্বজনদের।

ওমানের মাসকাট শহরে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত সফি উল্যাহ শাকিল উপজেলার বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়া এলাকার কাশেম মিয়ার নতুন বাড়ির শহিদ উল্যার ছেলে।

নিহতের ছোট ভাই মো. আবদুল্লাহ বলেন, জীবিকার তাগিদে তার বড় ভাই শাকিল ১১ মাস আগে ওমানের মাসকাট শহরে পাড়ি জমান। সেখানে তিনি ইলেকট্রিক পাইপ ফিটারের কাজ করতেন। মাসকাটে তার থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে তার লাশ উদ্ধার করে ওই দিন সকালে কোম্পানির ফোরম্যান বিষয়টি দেশে ফোনে আমাদের জানান।

তিনি আরও বলেন, পরিবারের সবার সঙ্গে ওই দিন রাতেও কথা বলেছিলেন। আমরা যতটুকু জেনেছি তিনি দেশে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তার সঙ্গে রাগ-অভিমান করে এ আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। এ সময় তিনি শাকিলের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category