• বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Headline
চীনের সিপিপিসিসি চেয়ারম্যানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদেশি বিনিয়োগের বড় বাধা সরকারি সংস্থাগুলোর ধীরগতি: মির্জা ফখরুল সংরক্ষিত নারী আসন: সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম শাপলা চত্বর হত্যাকাণ্ড: রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল, জামিন নামঞ্জুর সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদ্মা ব্যারেজ: মরুকরণ ও লবণাক্ততার অভিশাপ ঘোচাতে ৩৪ হাজার কোটি টাকার মেগা প্রকল্পের সবুজ সংকেত নড়াইলে বেড়াতে এসে ঘুমন্ত স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার নওগাঁয় মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকসহ নিহত ৩ মান্দায় পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ সত্তরে স্বাস্থ্য রক্ষা— শুরু করতে হয় ত্রিশে: সাতটি পরামর্শ

বিদেশি বিনিয়োগের বড় বাধা সরকারি সংস্থাগুলোর ধীরগতি: মির্জা ফখরুল

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে সরকারের বিভিন্ন সংস্থার ধীরগতির কার্যক্রমকে অন্যতম বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইএসটিআর (ISTR) আয়োজিত এক সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে চলমান জ্বালানি সংকট নিরসনে গ্যাস ও তেল উত্তোলনের লক্ষ্যে আগামী তিন মাসের মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর পাশাপাশি সরকার পর্যায়ক্রমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির দিকেও মনোনিবেশ করছে বলে জানান তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, দেশের সামষ্টিক অর্থনীতিকে কীভাবে আরও স্থিতিশীল করে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সরকার বর্তমানে সে বিষয়ে নিবিড়ভাবে কাজ করছে।

একইসঙ্গে, নির্বাচনের আগে বিএনপির ইশতেহারে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নেও সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করছে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category