• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Headline
বিনিয়োগ আকর্ষণে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির বর্তমান-ভবিষ্যত-রিন্টু আনোয়ার গাইবান্ধায় ‘বসন্ত’ রোগে স্কুলশিক্ষকের মৃত্যু, আক্রান্ত পুরো পরিবার হাম ও উপসর্গ নিয়ে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ৪১ হাজার পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান: বাংলাদেশের জন্য সুযোগ নাকি বিপদ? হাওরের বুক চিরে কৃষকের বোবাকান্না: অসময়ের ঢলে তলিয়ে গেল হাজার কোটি টাকার সোনালি স্বপ্ন ক্যাপাসিটি চার্জের ফাঁদে দেশের অর্থনীতি: ভুল নীতি ও অস্বচ্ছ চুক্তির দায় কার? বিশ্বকাপের ক্ষণগণনা শুরু: কবে চূড়ান্ত দল ঘোষণা করবে ৪৮ দেশ? ড. ইউনূস সরকারের সব কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ফের বিয়ের পিঁড়িতে ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

বিনিয়োগ আকর্ষণে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং দেশে একটি প্রকৃত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া দ্রুত ও সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কলকারখানাগুলোতে যারা নতুন করে বিনিয়োগ করতে আগ্রহী, সরকার তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। মূলত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ সরকারি কলকারখানাগুলোর বর্তমান অবস্থা এবং সেখানে বেসরকারি বিনিয়োগ টানার করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকে সরকারের বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, এই লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান আমলাতান্ত্রিক জটিলতা দূর করা অত্যন্ত জরুরি। এ সময় বৈঠকে উপস্থিত এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় লেগে যায়, যা দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দেয়। বিভিন্ন দপ্তর থেকে ধাপে ধাপে অনুমতি নেওয়ার এই জটিলতাকে বিনিয়োগের পথে বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়।

এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন প্রক্রিয়াকে দ্রুত, সহজ ও সময়োপযোগী করার কঠোর নির্দেশ দেন। আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা কমাতে যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন একেবারে অপরিহার্য নয়, সেগুলোকে অনুমোদন প্রক্রিয়া থেকে দ্রুত বাদ দেওয়ার নির্দেশ দেন তিনি।

এ ছাড়া দীর্ঘদিন ধরে পড়ে থাকা বন্ধ সরকারি কলকারখানাগুলোতে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ ছাড়াও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান কবির উদ্দিন সিকদারসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা এতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category