• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

ভারি জিনিস ওঠাতে গিয়ে কোমর ব্যথা হলে কী করবেন?

Reporter Name / ০ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ভুল ভঙ্গিতে বা অনিয়মে ভারি জিনিস ওঠানো আমাদের প্রতিদিনের অভ্যাস।
অনেক সাধারণ মানুষ ভারি জিনিস প্রতিদিন ওঠাতে গিয়ে ব্যথা অনুভব করে
থাকে। প্রতিদিন ভারি জিনিস ওঠানোর সময় সঠিক নিয়ম না মানার কারণে
ব্যথা অনুভব হয়। ভারি জিনিস ওঠানোর একটি নিয়ম আছে। সে নিয়মে
আমাদের ভারি জিনিস ওঠাতে হবে।
নিয়মটা হলো—ভারি বলতে যে জিনিস আপনি ওঠাতে পারেন যেমন— ৫
কেজি, ৭ কেজি ও ১০ কেজি জিনিস। এসব জিনিস ওঠানোর সময় আমরা
সরাসরি সামনে বাঁকা হয়ে আমাদের কোমর বাঁকা করে হিপ জয়েন্টকে বাঁকা
না করে জিনিস তুলে থাকি। এভাবে আমরা ভারি জিনিস তোলার সময়
আমাদের কোমরের মাংস এবং দুর্বল ইনার মাসলে ইনজুরি হয়। এতে খুব
কষ্ট হয়। সেক্ষেত্রে আমাদের পজিশন হওয়া উচিত আমরা যখন ভারি জিনিস
ওঠাবো প্রথমে আমাদের স্পাইনের দিকে লক্ষ রাখতে হবে। স্পাইন যেন
বাঁকা না হয় সেজন্য আমাদের স্পাইন স্ট্রেইট থাকবে, আমাদের হাঁটু বাঁকা
হবে কিন্তু হিপ জয়েন্টও বাঁকা হবে, মেরুদণ্ড সোজা রেখে জিনিস যতটুকু
সম্ভব কাছে টেনে এনে হোল্ড করে পেটের মাংস শক্ত করে জিনিস উপরে
ওঠাতে হবে।
ভারি জিনিস ওঠাতে গিয়ে কোমর ব্যথার কারণসমূহ:
ভুল ভঙ্গি, ভুল নিয়ম, স্ট্রেস, স্ট্রেইন, টুইস্ট্রিং স্পাইন, মাসল ইনজুরি,
ডিস্ক ইনজুরি, জয়েন্ট ইনজুরি, রাউন্ডেড ব্যাক।
উপসর্গ: ব্যথা, মাসল স্পাজম, দুর্বলতা ও দৈনন্দিন কাজে অসুবিধা।
যেহেতু আপনার কষ্ট হচ্ছে সেহেতু আপনি কী করবেন:
আপনার এরকম কষ্ট হলে খুব দ্রুত একজন মান্ডুলোস্কেলিটাল ডিজঅর্ডার্স
বিশেষজ্ঞের পরামর্শের পাশাপাশি আমরা আপনাকে ছোট একটি প্রেসক্রিপশন
দেব। এটিও আপনি মেনে চলতে পারেন। এরকম ব্যথা হলে আপনি ব্যথার
ওষুধ খাবেন এনএসআইডি, এন্টি আলসারেন্ট, মাসল রিলাক্সিন।
আপনি উপুড় হয়ে শুয়ে কোমরের পেছনে নারকেলের তেল লাগাবেন কারো
সাহায্য নিয়ে স্পাইনের দু’ পাশে, কোমরের পাশে হালকা করে ডলতে হবে ৪-৭ মিনিট। এরপর এ নারকেল তেল না মুছে এর উপর ঠাণ্ডা সেঁক দিবেন
দিনে ২-৩ বার, ১৫ মিনিট করে। দু’ হাত কোমরের পেছনে রেখে মাথা
এবং কাঁধ আস্তে আস্তে উপরে ওঠান এবং ওপরে ওঠানো—গ্র্যাজুয়েলি সময়
বাড়ান। অবশ্যই আপনি ২৪, ৪৮ এবং ৭২ ঘণ্টা যে কাজ করেন সে কাজ
করবেন না। এটি বেড রেস্ট নয়, এটা অফ ওয়ার্ক।
কিন্তু ঘরের মধ্যে আপনি আপনার কাজগুলো করবেন। কাজগুলো বাড়াবেন
যেমন নিজে নিজে উঠে বাথরুমে যাবেন, হাঁটবেন, বসবেন, টেবিলে খাবার
খেতে যাবেন এবং আমরা যে পরামর্শের কথা বলেছি সেগুলো মেনে চলবেন।
মনে রাখবেন, এক্সারসাইজ ইজ এ গুড মেডিসিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category