• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

‘মালয়েশিয়ায় বাংলাদেশিরা শুধু শ্রমিকই নয়, দক্ষ পেশাজীবীও’

Reporter Name / ২৭০ Time View
Update : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

মালয়েশিয়ায় বাংলাদেশিরা শুধু শ্রমিকই নন, তারা দক্ষ পেশাজীবী হিসাবেও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছে বলে মন্তব্য করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামিম আহসান। বৃহস্পতিবার মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের সঙ্গে ইফতার ও মতবিনিময়কালে এ মন্তব্য করেন হাইকমিশনার। এ সময় প্রবাসীদের ও দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অধিক গুরুত্ব দিতে সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।

রাজধানী কুয়ালালামপুরের একটি ইয়ুথ সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার বলেন, প্রবাসে হাইকমিশন সবার আস্থার জায়গা, আমরা প্রবাসীদের সমস্যা সমাধানে সার্বক্ষণিক কাজ করছি। এরপরও কোনো অভিযোগ থাকলে হাইকমিশনকে অবহিত করার পরামর্শ দেন এ কূটনীতিক। এ সময় শুধু শ্রমিক নয়, মালয়েশিয়ায় বিপুল সংখ্যক বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তিবিদ ও গবেষক হিসাবেও কাজ করছেন বলে উল্লেখ করেন তিনি। এছাড়া দেশটিতে বিদেশি শিক্ষার্থীর একটি বড় অংশ বাংলাদেশ থেকে আসে বলেও জানান হাইকমিশনার।

আরটিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় প্রবাসী সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত এ ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যুগান্তর ও যমুনা টিভির মালয়েশিয়া প্রতিনিধি আহমাদুল কবির।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, ডিফেন্স উইংয়ের কমোডর মো. হাসান তারিক মন্ডল, শ্রম কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলাম, প্রথম শ্রম সচিব এএসএম জাহিদুর রহমান ও প্রথম প্রেস সচিব সুফি আব্দুল্লাহিল মারুফ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category