• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

মালয়েশিয়ায় ১ মাসে ২২ হাজার পাসপোর্ট বিতরণ হাইকমিশনের

Reporter Name / ২৪২ Time View
Update : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

এক মাসে ২২ হাজার পাসপোর্ট বিতরণ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার মিশনের পাসপোর্ট উইং বিভাগ সূত্রে জানা গেছে, অক্টোবর মাসে বিশেষ ব্যবস্থাপনার পাশাপাশি পোস্ট অফিস ও কন্স্যুলার থেকে মোট ২২ হাজার ৫১৫টি পাসপোর্ট সেবা প্রদান করা হয়েছে।

এদিকে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সেবাদানের প্রতিশ্রুতি নিয়ে আবারো বিশেষ ব্যবস্থাপনায় আরও পাসপোর্ট বিতরণ করবে মিশনের পাসপোর্ট বিভাগ।

এছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক বৈধকরণের চলমান রিক্যালিব্রেশন ২.০ কর্মসূচিকে সামনে রেখে পোস্ট অফিসের পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনায় সরাসরি পাসপোর্ট ডেলিভারি (বিতরণ) সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাইকমিশন।

সেবাটি নিতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক এবং অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট নেওয়ার তারিখ, সময় ও স্থান উল্লেখ করে আবারো হাইকমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

৩১ অক্টোবর মঙ্গলবার পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- আগামী ১৮, ১৯, ২৫ ও ২৬ নভেম্বর কুয়ালালামপুর সিবিএল মানি ট্রান্সফার অফিস থেকে মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে সরাসরি পাসপোর্ট দেওয়া হবে। এক্ষেত্রে ১৮ ও ১৯ নভেম্বর তারিখে সরাসরি পাসপোর্ট পেতে, ১৪ নভেম্বরের মধ্যে এবং ২৫ ও ২৬ নভেম্বর তারিখে পাসপোর্ট পেতে ২১ নভেম্বরের মধ্যে পাসপোর্ট নির্ধারিত স্থান থেকে সংগ্রহে http://appointment.bdhckl.gov.bd/other লিঙ্কে গিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত পাসপোর্ট বিতরণ সম্ভব হবে না বিধায় নির্ধারিত তারিখের আগেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

পাসপোর্ট ডেলিভারির জন্য বিদ্যমান পোস্ট অফিসের সার্ভিসটিও একই সঙ্গে চালু থাকবে। তবে একই সঙ্গে দুই প্রকার সার্ভিসে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকতে প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন প্রথম সচিব মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category