• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

মোজাম্বিকে লুটপাট ও ভাঙচুর বাংলাদেশিদের ব্যবসাপ্রতিষ্ঠান

Reporter Name / ২০০ Time View
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে জাতীয় নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে আন্দোলনের নামে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর করছে স্থানীয় আন্দোলনকারীরা। এর মধ্যে একাধিক বাংলাদেশির দোকান রয়েছে বলে জানা গেছে।

জানা যায়, গত কয়েকদিনের সহিংসতায় দেশটির রাজধানী মাপুতো সিটি, সিমুই সিটি, বেইরা সিটি, নামপুলা সিটি, মুনফোলা, নাখালাসহ প্রায় সকল সিটি শহরে ইতিমধ্যে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বেশি লুটপাট ও ভাঙচুর হয়েছে সিমুই শহরে।

সেখানে অনেক বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে সবকিছু নিয়ে গেছে আন্দোলনকারীরা। সেই সময় তারা এক বাংলাদেশির গাড়ি জ্বালিয়ে দেয়। এবং ঘটনায় গুরুতর আহত হয়েছে মিজানুর রহমান নামে এক বাংলাদেশি।

দেশটির আইনশৃঙ্খলা সূত্রে জানা যায়, প্রায় প্রতিদিন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তারা লুটপাট করছে। বর্তমানে আন্দোলনকারীরা সিমুই শহরে অবস্থান নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category