• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

রাজধানীতে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ গ্রেফতার হলেন ২জন।

Reporter Name / ২১৫ Time View
Update : বুধবার, ১০ জুলাই, ২০২৪

রাজধানীতে গুলিভর্তি ২টি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মো. ওয়াকার পারভেজ ওরফে জীবন ও মো. হাবিবুর রহমান। সোমবার দিবাগত রাত ৪টায় কল্যাণপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘ওইদিন ভোররাতে শ্যামলী থেকে কল্যাণপুর আসার পথে কল্যাণপুর বাসস্ট্যান্ডে দুই ব্যক্তির চালচলনে সন্দেহ হলে তাদের থামার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা পালানোর চেষ্টা করে। এ সময় সঙ্গীয় ফোর্স ও টহল টিমের সহায়তায় তাদের দুজনকে আটক করা হয়। আটক ওয়াকার পারভেজ ওরফে জীবনের শরীর তল্লাশি করে তার কোমরে থাকা দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও হাবিবুর রহমানের শরীর তল্লাশি করে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি মুঠোফোন জব্দ করা হয়।

বিদেশি এই পিস্তলের উৎস সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, গ্রেফতার দুজন কুষ্টিয়া থেকে এ পিস্তল দুটি ঢাকায় নিয়ে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category