আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজ শুরু করতে যাচ্ছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। এই উন্নয়নকাজের অংশ হিসেবে আগামী ১০ মে (রবিবার) থেকে পরবর্তী ১৩ দিন নির্দিষ্ট কিছু এলাকায় প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎ লাইনের সংলগ্ন গাছের শাখা-প্রশাখা কাটার জন্য প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।
গ্রাহকদের সুবিধার্থে নিচে তারিখ অনুযায়ী আক্রান্ত এলাকার তালিকা দেওয়া হলো:
১০ মে (রবিবার): দেওয়ানপাড়া ফিডারের আওতায় দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড়।
১১ মে (সোমবার): রাবি স্টেশন ফিডারের আওতায় জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া।
১২ মে (মঙ্গলবার): সুগারমিল ফিডারের আওতায় কাটাখালি বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রুপসিডাঙ্গা, হরিয়ান বাজার, সুগারমিল, মৃধাপাড়া, তেঁতুল তলা ও বাইপাস।
১৩ মে (বুধবার): দেওয়ানপাড়া ফিডারের আওতায় গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া ও শ্যামপুর পানিশোধনাগার।
১৪ মে (বৃহস্পতিবার): কড়াইতলা ফিডারের আওতায় কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া ও উৎস ব্লক ফ্যাক্টরি।
১৬ মে (শনিবার): বনগ্রাম ফিডারের আওতায় হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া।
১৭ মে (রবিবার): কাটাখালী ওভারহেড ফিডারের আওতায় বাংলা ট্রাক, পাহারপুর, কাপাসিয়া তালুকদার/সরদারপাড়া।
১৮ মে (সোমবার): কাপাসিয়া ফিডারের আওতায় কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া, সমসাদিপুর, মিরকামারী, কাপাসিয়া পশ্চিমপাড়া ও পাক ইসলামপুর।
১৯ মে (মঙ্গলবার): বনগ্রাম ফিডারের আওতায় কিসমত কুখন্ডি, কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড়।
২০ মে (বুধবার): কাটাখালী ওভারহেড ফিডারের আওতায় কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ ও কাটাখালী পৌরসভা।
২১ মে (বৃহস্পতিবার): কাপাসিয়া ফিডারের আওতায় কাপাসিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া ও ভাংড়া।
২৩ মে (শনিবার): বিহাস ফিডারের আওতায় মাসকাটাদিঘী, কাটাখালী বাজার, বিহাস, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস।
২৪ মে (রবিবার): পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন এলাকা।
সাময়িক এই অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। এলাকাভিত্তিক এই সূচি অনুযায়ী প্রয়োজনীয় কাজ আগেভাগে গুছিয়ে রাখার জন্য গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে।