• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

রাজিব আহসান: এদেশে বিএনপির বিকল্প নেই

Reporter Name / ২২৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

বগুড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, এদেশে বিএনপির কোনো বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনারা ঐক্যবদ্ধ হয়ে রাজপথের সব গণআন্দোলনে দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, আমরা সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক কাজ করে যাচ্ছি। আগামীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সব সময় ভূমিকা রেখে যাবে।

সোমবার শহিদ টিটু মিলনায়তনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মিসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে প্রধান আলোচক ছিলেন যুবদল কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল। বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোখতার হোসাইন, ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category